শিক্ষার মানোন্নয়ন ও উপস্থিতি বৃদ্ধিতে মতবিনিময় সভা,,,
মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,,
আটপাড়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতির হার বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত ও করণীয় নির্ধারণ করা হয়েছে।
এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের পূর্বশর্ত হিসেবে টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া—এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থেকে যথাযথ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক বিদ্যালয়সমূহ নিয়মিত/আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে হোম ভিজিট কার্যক্রম চালু করা হবে।
প্রতিদিনের শিক্ষার্থীদের উপস্থিতির হার উল্লেখ করে প্রতিবেদন উপজেলা প্রশাসনে প্রেরণ করতে হবে।
বিদ্যালয় চলাকালীন সময়ে সকল প্রাইভেট হোম ও কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিদ্যালয়ের পরিবেশ সুন্দর, স্বাস্থ্যকর ও শিক্ষাবান্ধব রাখতে প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে।
প্রতিষ্ঠানের অবকাঠামোগত সীমাবদ্ধতা দূরীকরণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি সভায় উপস্থিত থেকে প্রয়োজনীয় বিষয়গুলো নোট করেছেন। এবিষয়ে দ্রুত কার্যক্রম গ্রহণ করা হবে।
শিক্ষার মানোন্নয়নে মাননীয় এমপি মহোদয়সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।
শিক্ষার মানোন্নয়ন কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়—শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসন এবং সর্বস্তরের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বের সম্মিলিত প্রচেষ্টাতেই আটপাড়ার শিক্ষাক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।
উপজেলা প্রশাসন, আটপাড়া এ বিষয়ে নিয়মিতভাবে কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে।
আটপাড়ার প্রতিটি শিক্ষার্থী নিয়মিত বিদ্যালয়ে আসুক, মানসম্মত শিক্ষা অর্জন করুক—এটাই আমাদের প্রত্যাশা।