লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের কর্মশালা অনুষ্ঠিত।
৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থীদের সঙ্গে লালমনিরহাট জেলা পুলিশের কার্যক্রমের উপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ০৫ অক্টোবর, ২০২৬ তারিখ সোমবার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুলিশের আয়োজনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১১জন প্রশিক্ষণার্থীদের সঙ্গে জেলা পুলিশের কার্যক্রমের ওপর ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। পুলিশ সুপার, লালমনিরহাট জেলায় নবাগত ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সব প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান এবং একই সঙ্গে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সর্বশেষ তিনি প্রশিক্ষনার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
মোঃ নাজিউর রহমান রিজভী, নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ।
উক্ত সভায় মোঃ শাহাদত হোসেন সুমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট, এ কে এম ফজলুল হক, অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল, লালমনিরহাট, মোঃ ওয়ারুখ ইয়াজদানী, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), লালমনিরহাট সহ ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের লালমনিরহাট জেলায় আগত বিভিন্ন ক্যাডার সার্ভিসের ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।