লালমনিরহাট জেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
অদ্য ৩০/০৯/২০২৬ খ্রিঃ তারিখ জেলা পুলিশ, লালমনিরহাট এর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়, লালমনিরহাট এর সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে লালমনিরহাট জেলার সকল পূজা মন্ডপসমূহের সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোঃ আসাদুজ্জামান, পুলিশ সুপার, লালমনিরহাট।
এসময় পুলিশ সুপার, লালমনিরহাট বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দুর্গাপূজাকে কেন্দ্র করে কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে কিংবা দুর্গাপূজায় গুজব ছড়াতে না পারে সে জন্য কাজ করে যাচ্ছে লালমনিরহাট জেলা পুলিশ। সাইবার ক্রাইম মনিটরিং সেল কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা জোরদার সহ জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজামন্ডপ গুলোকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার জন্য সংশ্লিষ্ট মন্দির কমিটিকে অনুরোধ করেন। দুর্গোৎসব চলাকালীন কোন বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলায় বিঘ্ন ঘটলে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট থানা ও পুলিশ কন্ট্রোল রুমে অবহিত করার জন্য অনুরোধ করেন।
পুলিশ সুপার, লালমনিরহাট জেলার পূজা উদযাপন কমিটির সদস্যদের মতামত গ্রহণ করেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রাক পূজা, পূজা চলাকালীন ও পূজা পরবর্তী নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা; পূজা মন্ডপসমূহের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দিক-নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগন এবং উপজেলা ও পৌরসভার পূজা উদযাপন পরিষদ এবং পূজা উদযাপন ফ্রন্ট এর উপযুক্ত প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।