রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Headline :
রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লালমনিরহাটে মোবাইল কোর্টের যৌথ অভিযান: ৩টি আইনে ৩টি মামলায় জরিমানা ও কারাদণ্ড আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় প্রাইম রিপোর্টার। ০১৭১৭১৭৭৭৬৯৭২

Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

লালমনিরহাট সদর উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে বিভিন্ন অপরাধে তিন আইনের আওতায় পৃথক মামলা দায়ের করে আসামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
আজ জেলা প্রশাসনের একটি বিশেষ টিম এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
অভিযানের

বিস্তারিত বিবরণ ও আইনি ব্যবস্থা:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮:
মাদকবিরোধী অভিযানের আওতায় পৃথক ২টি মামলায় ২ জন আসামিকে আটক করা হয়। আইন অমান্য করায় তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে বিজ্ঞ আদালত।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০:
উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলনের অপরাধে ১ জন ব্যক্তিকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

সড়ক পরিবহন আইন, ২০১৮:
সড়কে শৃঙ্খলা ফেরাতে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বৈধ রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালানো এবং সাধারণ নির্দেশাবলি অমান্য করার অপরাধে ২টি মামলা দায়ের করা হয়। এ সময় আইন লঙ্ঘনকারীদের কাছ থেকে সর্বমোট ৪,৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়েছে।

নেতৃত্বে ছিলেন:
জনস্বার্থে পরিচালিত এই মোবাইল কোর্ট অভিযানসমূহ যৌথভাবে পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আল-আমীন এবং জনাব রাকিবুল ইসলাম।
অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


More News Of This Category