মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline :
নিজেস্ব প্রতিবেক  দৈনিক বাংলার সংবাদ,  সরাইল উপজেলা কুট্রাপাড়ার জিহাদ হত্যার বিচারের দাবী তে মানববন্ধন অনুষ্ঠিত। এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি) সাতক্ষীরার কালীগঞ্জে অভিযান চালিয়ে ৫৯৪ বোতল উইনকেরেক্সসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সিপিসি-১সাতক্ষীরা* (দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে ১০ মামলায় ১০ জনের সাজা ইমরুল কায়েস জয়পুর হাট প্রতিনিধি লালমনিরহাটে মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। লালমনিরহাট জেলা প্রতিনিধ রওশন বাবু ০১৭২৫ ১৯২৪২৪ মধুপুরের কোনাবাড়ি গ্রামের ১ কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি যমুনায় আজ রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান ঢাকা প্রতিনিধি :- ডিবির অভিযানে পরিত্যক্ত ভবনে গাঁজা সেবনকালে ০২ জন গ্রেফতার। বান্দরবানে বন্যাদুর্গত পরিবারের পাশে ওয়ার্ল্ড ভিশন ও গ্রাউস,শুরু জরুরি সহায়তা কার্যক্রম। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে কাজ করছে সরকার: এমপি বাবুল।

লালমনিরহাটে মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। লালমনিরহাট জেলা প্রতিনিধ রওশন বাবু ০১৭২৫ ১৯২৪২৪

Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

লালমনিরহাটে মাদক, জুয়া ও বাল্যবিবাহের বিরুদ্ধে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত।

লালমনিরহাট জেলা প্রতিনিধ
রওশন বাবু ০১৭২৫ ১৯২৪২৪

, ২০ জুলাই, ২০২৬

লালমনিরহাট জেলাকে মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক ও দাদন ব্যবসা থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার প্রত্যয়ে এবং সাধারণ মানুষের মাঝে সামাজিক সচেতনতা জোরদার করতে এক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (২০ জুলাই) বিকেলে সামাজিক সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’-এর খুনিয়াগাছ ইউনিয়ন কমিটির উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।

​খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুক ও দাদন ব্যবসার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে পুরো এলাকার পরিবেশ মুখরিত করে তোলেন। পরে আনন্দবাজারে গিয়ে র‍্যালিটি শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

​খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।

​পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,একটি আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির এই কার্যক্রম সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে একযোগে চলমান রয়েছে। ‘আলোকিত লালমনিরহাট’ আত্মপ্রকাশের পর থেকেই মাদক, জুয়া, বাল্যবিবাহ ও দাদন ব্যবসার মতো সামাজিক ব্যাধি রোধে স্থানীয় প্রশাসনকে নিবেদিতভাবে সহযোগিতা করে আসছে। সমাজকে এসব অপরাধমুক্ত রাখতে এই মহৎ উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

​কর্মসূচিতে বিশেষ অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন—​বিএনপি নেতা শাহাদাৎ হোসেন ​সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী আরজিনা পারভীন রেখা ​খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আওরঙ্গজেব লিটন
​খুনিয়াগাছ ইউনিয়ন যুবদলের সভাপতি আলী আকরাম মামুন ও সাধারণ সম্পাদক আবু সাঈদ সাজু ​যুবদল নেতা নাজমুল ​খুনিয়াগাছ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

​এছাড়াও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সচেতন নাগরিকগণ স্বতঃস্ফূর্তভাবে এই র‍্যালি ও পথসভায় অংশ নেন।

​উল্লেখ্য, ২০০৫ সালে কার্যক্রম স্থগিত হয়ে যাওয়া ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘আলোকিত লালমনিরহাট’ চলতি বছরের ৪ জুলাই পুনরায় আনুষ্ঠানিকভাবে নতুন যাত্রা শুরু করে। উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের কার্যক্রমের শুভ সূচনা করেছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুনর্জন্মের পর থেকেই সংগঠনটি লালমনিরহাটের বিভিন্ন এলাকায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদক ও জুয়ার আড্ডা উচ্ছেদসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।


More News Of This Category