রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জনে নেতা-কর্মীরা উজ্জীবিত।

Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তনের গুঞ্জনে নেতা-কর্মীরা উজ্জীবিত।

​লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে নতুন মেরুকরণ ও সাংগঠনিক পুনর্বিন্যাসের হাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন। টানা দীর্ঘদিন সভাপতির দায়িত্বে থাকা সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ দীর্ঘ সময় ধরে কারাগারে থাকায় এবং ইউপি চেয়ারম্যান পদ পুনর্দখলের প্রক্রিয়ার অংশ হিসেবে সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু পদত্যাগ করায় উপজেলায় এক ধরণের নেতৃত্বশূন্যতা তৈরি হয়। ​এই স্থবিরতা দূর করতে উপজেলা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে সভাপতি হিসেবে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুবুজ্জামান আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজার রহমানকে দায়িত্ব দেওয়ার গুঞ্জন ও লবিং জোরদার হয়েছে।

দলীয় সূত্র ও উপজেলার ৮টি ইউনিয়নের একাধিক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে কথা বলে জানা গেছে, মাহাবুবুজ্জামান আহমেদ ও আজিজার রহমান হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত তৃণমূল নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রক্ষা করে দলের খবরাখবর নিচ্ছেন এবং সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা চালাচ্ছেন। ​তৃণমূলের একাধিক দায়িত্বশীল নেতা জানান, সভাপতি হিসেবে মাহাবুবুজ্জামান আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে আজিজার রহমানের এই নতুন নেতৃত্বের রূপরেখা দলের অভ্যন্তরীণ কোন্দল ও দ্বিধাদ্বন্দ্ব নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে। উদ্ভূত পরিস্থিতিতে দ্রুতই তাদের নেতৃত্বে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন পূর্ণাঙ্গ বা আহ্বায়ক কমিটি ঘোষণা হতে পারে বলে আশা করছেন স্থানীয় নেতা-কর্মীরা।

​যোগাযোগ করা হলে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের অন্যতম দাবিদার আজিজার রহমান জানান, দল যদি তাকে এই নতুন দায়িত্ব দেয় তবে তা তিনি নিষ্ঠার সাথে পালন করবেন। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী ডিসেম্বরে জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আবারও নতুন উদ্যোমে উজ্জীবিত হবেন এবং দলীয় কার্যক্রম পুরোদমে চাঙ্গা হয়ে উঠবে। পরবর্তীতে জনগণ আবারও সমর্থন দিলে ৫ বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করবে।

​কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদের দাবিদার লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুজ্জামান আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।


More News Of This Category