সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
Headline :
বুলবুল চৌধুরী নৃত্য পদক ১৪৩৩’ পেলেন রবিউল ইসলাম স্বপন। মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: সিঙ্গারবিল থেকে ১১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক। মান্দায় ভুয়া পরিচয়ে বিয়ে, ৪ মাস পর তরুণীকে নিয়ে উধাও যুবক: আতঙ্কে পরিবার ঘানিতে সরিষার তেল মাড়াই দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত খামার ঘুরে খেলেন খাঁটি দুধ। পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের”

লালমনিরহাটের কালীগঞ্জে তিস্তা নদী থেকে অবাধে বালু উত্তোলন, প্রশাসনের নীরবতায় চলছে ‘বালু মহোৎসব’।

Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

মোঃ সেলিম মিয়া,লালমনিরহাট প্রতিনিধিঃ বাংলার সংবাদ।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তিস্তা নদী থেকে অবাধে চলছে বালু উত্তোলনের মহোৎসব। প্রশাসনের চোখের সামনেই দিনের পর দিন নদী কেটে বালু উত্তোলন করলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার মহিপুর ব্রিজ এলাকা থেকে শুরু করে তুষভান্ডার বাজার পর্যন্ত অন্তত ১০টি ট্রাক্টর প্রতিদিন তিস্তা নদী থেকে বালু উত্তোলন করছে। একইভাবে কালীগঞ্জ বাজার থেকে ভোটমারী পর্যন্ত পাঁচটি পয়েন্টে প্রতিদিন প্রায় ৩০টি যানবাহনে বালু পরিবহন করা হচ্ছে।

অভিযোগ রয়েছে, কাকিনা রুদ্রেশ্বর সিরাজুল মার্কেট পয়েন্ট থেকে প্রতিনিয়ত পাঁচটি গাড়ি বালু বহন করছে। এছাড়া কাকিনা মহিষামুড়ি থেকে আমিনগঞ্জ বাজার পর্যন্ত আরও পাঁচটি গাড়ি নিয়মিত চলাচল করছে।

হাজিরহাট বাজার, সোনারদিঘির পাড়, কাশীরাম, মুন্সির বাজার ও তিস্তারপাড় এলাকায় অন্তত ১০টি গাড়ি প্রতিনিয়ত নদী থেকে বালু উত্তোলন করছে। অন্যদিকে চৌধুরীরহাট বাজার সংলগ্ন এলাকা, ভুল্লারহাট সেনা কল্যাণ, পাওয়ার প্লান্ট এলাকা ও ভোটমারীর হাজরানিয়া বাজারের পশ্চিম পাশের তিস্তা নদীর পাড় থেকেও চলছে ব্যাপক বালু কাটা।

স্থানীয়দের দাবি, সবচেয়ে বেশি বালু উত্তোলন হচ্ছে কাশীরাম মুন্সির বাজার সংলগ্ন নদীপাড়, কাশীরামে জালাল মাস্টারের বাড়ির সামনের নদী এলাকা, চৌধুরীরহাট বাজার সংলগ্ন তিস্তা নদী এবং ভোটমারী সেনা ক্যাম্প ও পাওয়ার প্লান্ট এলাকার নদী অংশে।

এভাবে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন, ভাঙন বৃদ্ধি এবং পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন সচেতন মহল। তাদের অভিযোগ, প্রশাসনের কার্যকর নজরদারি না থাকায় একটি প্রভাবশালী চক্র বেপরোয়াভাবে তিস্তা নদী কেটে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে স্থানীয়দের প্রশ্ন- তিস্তা নদী রক্ষায় উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান অভিযান কবে শুরু হবে? নাকি তিস্তা নদী ধ্বংসের পরই টনক নড়বে প্রশাসনের?


More News Of This Category