শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

লালমনিরহাটকে ভুট্টার রাজধানী হিসেবে গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী মিশন মোড়ে গড়ে উঠবে ‘ভুট্টা চত্বর।

Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটকে ভুট্টার রাজধানী হিসেবে গড়ে তোলা হবে: ত্রাণমন্ত্রী
মিশন মোড়ে গড়ে উঠবে ‘ভুট্টা চত্বর।

লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

লালমনিরহাটকে একটি পূর্ণাঙ্গ কৃষি জেলা এবং দেশের ‘ভুট্টার রাজধানী’ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, গত এক দশকে জেলায় ভুট্টা চাষে যে বিপ্লব ঘটেছে, সেটিকে আরও এগিয়ে নিতে উৎপাদনের পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও ব্র্যান্ডিংয়ের ওপর গুরুত্ব দিতে হবে। লালমনিরহাটের ভুট্টাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করে তুলতে হবে।

শুক্রবার বিকেলে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়সংলগ্ন এলাকায় ‘ভুট্টা চত্বর’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী বলেন, ‘ভুট্টায় ভরা সবার ঘর, লালমনিরহাট স্বনির্ভর’—এ স্লোগানকে এখন থেকে জেলার মানুষকে ধারণ করতে হবে। লালমনিরহাটকে একটি পূর্ণাঙ্গ কৃষি জেলা হিসেবে গড়ে তোলা এবং দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে জেলার কৃষি ও কৃষিপণ্যকে তুলে ধরার অংশ হিসেবেই জেলা শহরে ভুট্টাকে কেন্দ্র করে ‘ভুট্টা চত্বর’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ভুট্টা এখন আর শুধু একটি মৌসুমি ফসল নয়; এটি লালমনিরহাটের গ্রামীণ অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হয়েছে। তিস্তা ও ধরলা নদীর চরাঞ্চলসহ জেলার বিভিন্ন এলাকার উর্বর জমিতে ভুট্টা চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে। বিপুলসংখ্যক প্রান্তিক ও বর্গাচাষি ভুট্টা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। উৎপাদন, মাড়াই, শুকানো ও সংরক্ষণের সঙ্গে গ্রামীণ নারীরাও যুক্ত হচ্ছেন।

মন্ত্রী বলেন, কৃষকের উৎপাদিত ভুট্টার ন্যায্যমূল্য নিশ্চিত করতে শুধু উৎপাদন বাড়ালেই হবে না, আধুনিক সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ জন্য বহুমুখী উদ্যোগ নেওয়া হচ্ছে। ভুট্টার গুণগত মান ও উৎপাদন সম্ভাবনাকে কাজে লাগিয়ে এটিকে জিআই পণ্য হিসেবে ব্র্যান্ডিং করা গেলে দেশের বাজারে এর মূল্য আরও বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পরিচিতি তৈরি হবে।

‘ভুট্টা চত্বর’ প্রসঙ্গে আসাদুল হাবিব দুলু বলেন, এটি শুধু একটি স্মারক বা সৌন্দর্যবর্ধনমূলক স্থাপনা হবে না। এটি লালমনিরহাটের কৃষি, ভুট্টা চাষ ও কৃষকের সাফল্যকে তুলে ধরার একটি প্রতীক হিসেবেও কাজ করবে। নির্মাণকাজ শেষ হলে চত্বরটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ভবিষ্যতে এটি জেলা শহরের দর্শনার্থী ও পর্যটকদেরও আকর্ষণের একটি স্থান হয়ে উঠতে পারে।

‘ভুট্টা চত্বর’ নির্মাণের মধ্য দিয়ে লালমনিরহাটের কৃষি ও ভুট্টা উৎপাদনের পরিচিতি আরও ব্যাপকভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় কৃষকেরা। তাদের মতে, ভুট্টাকে ঘিরে প্রক্রিয়াজাত শিল্প, সংরক্ষণাগার, বাজারব্যবস্থা ও কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি করা গেলে জেলার গ্রামীণ অর্থনীতিতে এর প্রভাব আরও বাড়বে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


More News Of This Category