মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Headline :
সাঘাটায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার। মশক নিধনে ডিএসসিসির মাসব্যাপী বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু; থাকছে চার স্তরের তদারকি ঢাকা, ১ মার্চ ২০২৬ রবিবার। ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১। তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা। রমজানকে ঘিরে উলিপুরে ব্যাপক বাজার মনিটরিং: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্কবার্তা প্রশাসনের। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু তেরখাদায়’খাল খনন উদ্বোধনে এমপি হেলাল। মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

লামায় মৌচাক’র ঋণের চাপ সইতে না পেরে মাতামুহুরি নদীতে ঝাঁপ দিলেন গৃহবধূ

Reporter Name / ১৮১ Time View
Update : বুধবার, ১৮ জুন, ২০২৫

মোহাম্মদ করিম বান্দরবান জেলা প্রতিনিধিঃ

লামার মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ঋণের চাপ সইতে না পেরে মাতামুহুরি নদীতে ঝাঁপ দিলেন গৃহবধূ সেলিনা বেগম(৩৬)।

বুধবার (১৮ জুন) কক্সবাজার চকরিয়া উপজেলার বুমু বিলছড়ি ইউনিয়নের বমু নয়া পাড়া গ্রাম সংলগ্ন খরস্রোতা মাতামুহুরি নদীতে ঝাঁপ দেয় ওই নারী। সেলিনা বেগম (৩৬) একই এলাকার রোস্তম আলীর (৪২) স্ত্রী।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, বান্দরবানের লামা উপজেলার লামার মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড থেকে সেলিনা বেগম (৩৬) ১৫ হাজার টাকা ঋণ গ্রহণ করে। ২০১৮ সাল থেকে সেই ঋণের কিছু অংশ বকেয়া থাকায় তা বর্তমানে সুদে-আসলে ২ লাখ ৫০ হাজার টাকা হয় বলে দাবি করে লামার মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের মাঠ কর্মীরা।

ঋণের চাপ সইতে না পেরে স্থানীয়দের লোকলজ্জা ও স্বামীর অত্যাচারের ভয়ে খরস্রোতা মাতামুহুরি নদীতে ঝাঁপ দেন। এ ঘটনায় স্থানীয়ের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

আরও পড়ুনঃ ভালুকায় যৌথবাহিনীর অভিযানে ছাত্রদলের দুই নেতার বাড়ি থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

এ বিষয়ে জানতে চাইলে, লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আবদুর শুক্কুর বলেন, এটা অবিশ্বাস্য ব্যাপার। ১৫ হাজার টাকা সুদে- আসলে ২ লাখ ৫০ হাজার টাকা হতে পারে না। এখানে ভিন্ন কিছু থাকতে পারে। এ ব্যাপারে আমরা খোঁজ খবর নিয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category