রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

লামায় মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ইসমাইল হোসেন সোহাগ, সাহায্যে এগিয়ে আসার আহ্বান

মোহাম্মদ করিম ,বান্দরবান প্রতিনিধিঃ 
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

মোহাম্মদ করিম ,বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানের লামায় মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে দুর্বিষহ জীবন যাপন করছেন লামার সাংবাদিক ইসমাইল হোসেন সোহাগ। গত ২০২২ সালের ১২ জুন তার শরীরে ক্যানসার ধরা পড়ে, যা তার এবং তার পরিবারের জীবনে ঘোর অন্ধকার নিয়ে এসেছে।

জানা গেছে, সাংবাদিক ইসমাইল হোসেন সোহাগ একসময় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে মরণব্যাধির সাথে লড়াই করতে গিয়ে তার চিকিৎসা বাবদ খরচ হচ্ছে, যা তার পক্ষে একা বহন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুনঃ সীমান্তে বিএসএফের আগ্রাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে : নাহিদ ইসলাম

ইসমাইল হোসেন সোহাগের সংসারে আড়াই বছরের একটি ফুটফুটে ছোট্ট সন্তান রয়েছে। এই কঠিন সময়ে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবেও তিনি লড়ে যাচ্ছেন। তার এই কঠিন সময়ে সকলের সহযোগিতা একান্ত কাম্য।

সাংবাদিক ইসমাইল হোসেন সোহাগের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা অত্যন্ত জরুরি। মানবিক দিক বিবেচনা করে যারা তার পাশে দাঁড়াতে চান, তারা নিচের বিকাশ নম্বরে যোগাযোগ করতে পারেন: বিকাশ নাম্বার: ০১৮৩২-৩৬৮৬৫৬
সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের তার সাহায্যে এগিয়ে আসার জন্য আন্তরিক অনুরোধ জানানো হয়েছে।


More News Of This Category