সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
Headline :
উনচিপ্রাং শটপিস নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর ২য় আসর শুরু রূপসায় ধানের শীষ প্রার্থীর পোলিং এজেন্টদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বিএনপির হাত ধরেই এ দেশে নারীর অধিকার, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হবে: আজিজুল বারী হেলাল মোড়েলগঞ্জ উপজেলার ১৩ নং নিশান বাড়িয়া ইউনিয়নপরিষদ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে ফিউচার নেশনের উদ্যোগে বিজনেস ও সোশ্যাল ইংলিশ স্কিল প্রশিক্ষণ ও বৃত্তি প্রদান পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই লক্ষ্য — ওসি কামরাঙ্গীরচর রূপগঞ্জে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণসংযোগ, লিফলেট বিতরণে সরগরম এলাকা নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মণিরামপুরে ভোটের আগে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা: ড্রোন নজরদারি, ২০ এলাকা ‘রেড জোন’ ঘোষণা মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের বিশাল জনসভা

রূপসায় ধানের শীষ প্রার্থীর পোলিং এজেন্টদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর টিএসবি, ঘাটভোগ ও নৈহাটি ইউনিয়নের পোলিং এজেন্টদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।
এই প্রশিক্ষণ কর্মশালা ৭ ফেব্রুয়ারি (শনিবার) সকালে খুলনার রূপসা উপজেলার কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপস্থাপন করেছেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু।খুলনা-৪ আসনে এজেন্ট প্রশিক্ষণ কমিটির আহ্বায়ক হিসেবে খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা-৪ আসনে কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং জেলা বিএনপির সদস্য শেখ আঃ রশিদ, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, নাজমুস সাকিব পিন্টু, মোল্যা রিয়াজুল ইসলাম, এবং আছাফুর রহমান।
বক্তারা ভোটকেন্দ্রে জনগণের ভোটাধিকার রক্ষায় পোলিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তাঁরা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সজাগ থাকতে হবে।
তার সাথে ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, ভোটারদের সহযোগিতা করা এবং যেকোনো অনিয়ম প্রতিরোধে পোলিং এজেন্টদের সজাগ থাকার বিষয়টি গুরুত্বসহকারে উল্লেখ করা হয়। সবার প্রতি আহ্বান জানানো হয় যে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য একত্রে কাজ করতে হবে।
অনুষ্ঠানে খুলনা জেলা বিএনপির সদস্য এম এ সালাম এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুন্না সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, খুলনা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, জেলা মহিলাদল নেত্রী শাহানাজ ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রয়েল আজম, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এসএম আঃ মালেক, নৈহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক খান আনোয়ার হোসেন, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মিকাইল বিশ্বাস, রূপসা উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা জাহিদুল ইসলাম রবি, ফ.ম. মনিরুল ইসলাম, সৈয়দ নিয়ামত আলী, সৈয়দ মাহমুদ আলী, বাদশা জমাদ্দার, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, মহিতোষ ভট্টাচার্য, আজিজুর রহমান, যুব মহিলা দল নেত্রী শারমিন আক্তার আঁখি, মহিলা দল নেত্রী মনিরা বেগম, বিএনপি নেতা সাজ্জাত হোসেন, স.ম. হাসিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা নাঈম আহম্মেদ, সাবেক ছাত্রনেতা জিএম হিরোক, আবুল কাশেম সহ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category