রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Headline :
উনচিপ্রাং শটপিস নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর ২য় আসর শুরু রূপসায় ধানের শীষ প্রার্থীর পোলিং এজেন্টদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বিএনপির হাত ধরেই এ দেশে নারীর অধিকার, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হবে: আজিজুল বারী হেলাল মোড়েলগঞ্জ উপজেলার ১৩ নং নিশান বাড়িয়া ইউনিয়নপরিষদ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে ফিউচার নেশনের উদ্যোগে বিজনেস ও সোশ্যাল ইংলিশ স্কিল প্রশিক্ষণ ও বৃত্তি প্রদান পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই লক্ষ্য — ওসি কামরাঙ্গীরচর রূপগঞ্জে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণসংযোগ, লিফলেট বিতরণে সরগরম এলাকা নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মণিরামপুরে ভোটের আগে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা: ড্রোন নজরদারি, ২০ এলাকা ‘রেড জোন’ ঘোষণা মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের বিশাল জনসভা

রূপগঞ্জে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণসংযোগ, লিফলেট বিতরণে সরগরম এলাকা

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর পক্ষে তারাবো পৌর যুবদলের উদ্যোগে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৩ নং ওয়ার্ডের কর্ণগোপ এলাকায় তারাবো পৌর যুবদলের আহ্বায়ক মো. আফজাল কবিরের নেতৃত্বে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হোসেন ইমাম বাবুল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ১ নং সহ-সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেল মোল্লা, তারাবো পৌর ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নজরুল ইসলাম, যুবদল নেতা জাহাঙ্গির মোল্লা ও রিজভী, তারাবো পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজন কাজী, যুবদল নেতা জামান চৌধুরী, কাঞ্চন পৌর ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুসলিম উদ্দিন, তারাবো পৌর ৩ নং ওয়ার্ডের সাবেক সভাপতি জুবায়ের, যুবদল নেতা রিফাত আলামিন, ছাত্রদল নেতা নাঈম মোল্লাসহ আবির মোল্লা, বিহন, ইরফান, নাফিস ও রুহুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় হাতে হাতে লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

নেতাকর্মীরা বলেন, বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু একজন জনবান্ধব ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। তিনি দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category