শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Headline :
কটিয়াদীতে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান আমাদের হারানোর আর সম্ভাবনা আর নাই, এবার বিপুল ভোটে আপনারা বিজয় হবেন – এ্যাডভোকেট জালাল উদ্দিন রূপগঞ্জের চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ॥ সাংস্কৃতিক অনুষ্ঠান মোরেলগঞ্জে সদর ইউনিয়নে জামাতে ইসলামীর বিশাল জনসভায় বিএনপি ছেড়ে জামাতে যোগদান রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অপরিসীম তেরখাদায় মহিলা সমাবেশে আজিজুল বারী হেলাল মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য: মাদক বিরোধী সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপন মণিরামপুরে ধানের শীষের পক্ষে জনস্রোত, বিশাল গণমিছিল ও সমাবেশে ২০ হাজারের বেশি মানুষের অংশগ্রহণ বার্ষিক কেমিস্ট সচেতনতামূলক মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট- ২০২৬ উপলক্ষে গজারিয়া উপজেলার ভোটগ্রহণকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ”

রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অপরিসীম তেরখাদায় মহিলা সমাবেশে আজিজুল বারী হেলাল

Reporter Name / ৩ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

( ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। এই বিশাল জনগোষ্ঠীকে পেছনে রেখে কোনো জাতি বা রাষ্ট্র কখনোই এগিয়ে যেতে পারে না। নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই আগামীর বাংলাদেশ বিনির্মাণের মূল ভিত্তি।
বৃহস্পতিবার ৫ ই ফেব্রুয়ারি দুপুরে খুলনার তেরখাদা উপজেলার রাজু শেখের বাড়িতে আয়োজিত এক নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নারীদের আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণও অত্যন্ত জরুরি। এতে নৈতিকতা ও মূল্যবোধসম্পন্ন একটি প্রজন্ম গড়ে উঠবে। তেরখাদাসহ গ্রামাঞ্চলে নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার।আজিজুল বারী হেলাল বলেন, নারীর ক্ষমতায়নে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে স্মরণীয়। তার নেতৃত্বাধীন সরকারই প্রথম বিধবা ভাতা ও বয়স্ক ভাতা চালু করে এবং নারীদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে পড়াশোনার সুযোগ নিশ্চিত করে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে। এসব কার্ডের মালিকানা থাকবে পরিবারের প্রধান নারী সদস্যের হাতে, যার মাধ্যমে নারীরা অর্থনৈতিক ও সামাজিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠবেন।
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, উপজেলা বিএনপির নেতা চৌধুরী কাওছার আলী, ফখরুল ইসলাম বুলু চৌধুরী, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল, মাহাবুর রহমান, মোল্লা হুমায়ুন কবির, লিটন মোল্লা, রেজাউল ইসলাম রেজা, মো. রয়েল, সোহাগ মুন্সি, শামিম আহমেদ রমিজ, সাব্বির আহমেদ টগর, গোলাম মোস্তফা ভুট্টু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে নারীদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category