সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Headline :
ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। শপথ গ্রহণের পর অফিসে বসেই দুর্নীতিমুক্ত আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নজরুল ইসলাম মঞ্জু। ড্রেন পরিষ্কারে ভোরে মাঠে নামবেন খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মঞ্জু। নরসিংদীর মনেহরদী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই মাদককারবী গ্রেফতার। ভোলাহাট সীমান্তে ডিএনসি’র অভিযানে হেরোইনসহ আটক ১। দিঘলিয়ায় সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ, আর প্রশাসন হচ্ছে জনগণের সেবক। বিদায় আয়াতুল্লাহ আলি খামেনি.শোক প্রকাশ। সিরাজগঞ্জের কাজিপুরে সিএইচসিপির বিরুদ্ধে মাটি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

রাজীবপুরে দুর্গম চরে ফ্রি মেডিকেল ক্যাম্প মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

জিয়াউর রহমান জিয়া ,রাজীবপুর (কুুড়িগ্রাম) প্রতিনিধিঃ  / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

জিয়াউর রহমান জিয়া ,রাজীবপুর (কুুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের দুর্গম চর ভেলামারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই ) অনুষ্ঠিত এ ক্যাম্পে মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

চরাঞ্চলের প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এমন উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। দিনব্যাপী চলা এই ক্যাম্পে শতাধিক নারী ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন, রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সরওয়ার জাহান, আবাসিক মেডিকেল অফিসার ডা. রাহাদ এবং পরিসংখ্যানবিদ রোকুনুজ্জামান রাজু।

আরও পড়ুনঃ রূপগঞ্জে বিনামূল্যের বই বিক্রির অভিযোগে তদন্ত কমিটি গঠন ॥ অধ্যক্ষকে শোকজ

চিকিৎসা নিতে আসা ভেলামারীর চরের বাসিন্দা মমতাজ বেগম, পারভিন ও আসমা জানান, “আমরা ছোট ছোট বাচ্চা নিয়ে নদী পার হয়ে সদরে গিয়ে সময়মতো চিকিৎসা নিতে পারি না। এখানে এসে চিকিৎসা পাওয়ায় আমরা অনেক উপকার পেয়েছি। যদি এমনভাবে সপ্তাহে একদিন করে মেডিকেল ক্যাম্প হয়, তাহলে আমাদের আর দুরচিন্তা থাকবে না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, “চরাঞ্চলের মানুষরা যাতে সহজে স্বাস্থ্যসেবা পায়, সে লক্ষ্যেই এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

চিকিৎসা নিতে আসা নারী ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। চরবাসী মনে করছেন, নিয়মিত এমন ক্যাম্প হলে স্বাস্থ্যসেবা ঘাটতি অনেকটাই পূরণ হবে।

জিয়াউর রহমান জিয়া
মোবাইল ০১৭০৭৪৫১০৩০


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category