সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
Headline :
রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসতে হবে:এমপি হেলাল। ইসলামী শিক্ষা কেন্দ্রে প্রাক্তন ছাত্র পরিষদের পুনর্মিলন সম্মেলন সফলভাবে সম্পন্ন । গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের পাতে পচা ডিম-মেয়াদোত্তীর্ণ রুটি।

রূপগঞ্জে বিনামূল্যের বই বিক্রির অভিযোগে তদন্ত কমিটি গঠন ॥ অধ্যক্ষকে শোকজ

মো: রাসেল মোল্লা, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ 
Update : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

মো: রাসেল মোল্লা, রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এনসিটিবি’র বিনামূল্যের সরকারি বই বিক্রির অভিযোগে গতকাল ৩১জুলাই বৃহস্পতিবার তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তারিকুল আলমকে আহবায়ক, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নুর আলম ও রূপগঞ্জ উপজেলা ফ্যাসিলেটেটর মোঃ সোহেল রানাকে সদস্য করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

বই বিক্রির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ৩০জুলাই বুধবার রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নুর আলম বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীনকে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে শোকজ করেন।

সরেজমিনে গিয়ে জানা গেছে, গত ২৯জুলাই মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় প্রভাবশালীদের সহযোগীতায় ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীনের বই বিক্রির বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

খবর পেয়ে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিদ্দিক নুর আলম ঘটনাস্থলে গিয়ে দেখেন বিদ্যালয়ের স্টোর রুমে রক্ষিত ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির বই তারা কেজি দরে বিক্রি করছেন। বই বিক্রির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

গত বছর আওয়ামীলীগের সরকার পতনের পর ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লাকে অব্যাহতি দেওয়া হয়। পরে সুরাইয়া পারভীনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়। কয়েকদিন আগে সুরাইয়া পারভীনের বিরুদ্ধে নানা অনিয়মের প্রতিবাদ করায় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিমল দাসকে কোন নোটিশ ছাড়াই বরখাস্ত করা হয়েছে।

ভুলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, বছরের সাত মাস চলে। পর্যাপ্ত বই নেই এই অযুহাতে আমাদেরকে এখনো সকল বই দেওয়া হয়নি। অথচ এখন দেখতে পাচ্ছি আমাদের বই কেজি দরে বিক্রি করা হচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনিয়মকারীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় অবরোধ করা হবে।

আরও পড়ুনঃ যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাসের ওপর সন্ত্রাসী হামলা

অভিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভীন বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে ফাঁসানোর জন্য একটি পক্ষ সব সময় ষড়যন্ত্র করে আসছে।

রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নুর আলম বলেন, নতুন পুরাতন মিলিয়ে প্রায় লাখ টাকার বই বিক্রি করা হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি সকল বই জব্দ করি। অধ্যক্ষ সুরাইয়া পারভীনকে তিন কার্যদিবসের মধ্যে জবাব চেয়ে শোকজ করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে যারা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করা হয়েছে। কোন অনিয়মকারীকে ছাড় দেওয়া হবে না।


More News Of This Category