মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
Headline :
সাঘাটায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার। মশক নিধনে ডিএসসিসির মাসব্যাপী বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু; থাকছে চার স্তরের তদারকি ঢাকা, ১ মার্চ ২০২৬ রবিবার। ভোলাহাট সীমান্তে ডিএনসির অভিযানে ইয়াবাসহ নারী আটক ০১। তানোর জুড়ে আম–লিচুর সোনালি মুকুলে সুবাসিত গ্রামবাংলা। রমজানকে ঘিরে উলিপুরে ব্যাপক বাজার মনিটরিং: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, সতর্কবার্তা প্রশাসনের। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ-এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত। জাতীয় সংসদের হুইপ হলেন খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু তেরখাদায়’খাল খনন উদ্বোধনে এমপি হেলাল। মিডিয়র স্টিকার লাগিয়ে নরসিংদীর শিবপুরে গরু চুরি। মুন্সীগঞ্জ জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

রাজিবপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫
রাজিবপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

রাজিবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস; অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা হলরুমে ‘ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামার বাড়ি কুড়িগ্রাম এর জেলা প্রশিক্ষন অফিসার ড. মো মানুনুর রহমান, কুুড়িগ্রাম জেলা সমবায় অফিসার আতিকুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ রতন মিয়া, রাজীবপুর উপজেলা জামায়াতে আমীর আব্দুল লতিফ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ রতন মিয়া। প্রধান অতিথি ড. মামুনুর রহমান তার বক্তব্যে বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে এলাহী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category