স্টাফ রিপোর্টার:
রাজিবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস; অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা হলরুমে 'ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)' প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খামার বাড়ি কুড়িগ্রাম এর জেলা প্রশিক্ষন অফিসার ড. মো মানুনুর রহমান, কুুড়িগ্রাম জেলা সমবায় অফিসার আতিকুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোঃ রতন মিয়া, রাজীবপুর উপজেলা জামায়াতে আমীর আব্দুল লতিফ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ রতন মিয়া। প্রধান অতিথি ড. মামুনুর রহমান তার বক্তব্যে বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হয়।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে এলাহী।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.