বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Headline :
সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন মোঃ ফেরদৌস হোসেন অপুষ্টি রোধে সমন্বিত উদ্যোগের আহ্বান, সাঘাটায় পুষ্টি সমন্বয় কমিটির সভা মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন বান্দরবানের বন্যা পরিস্থিতি পর্যালোচনায় প্রশাসনের উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি, সৌদি প্রবাসীদের অধিকার রক্ষা ও দালালমুক্ত পরিবেশ গঠনে ‘সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম’-এর অঙ্গীকার নর্থ ওয়েস্ট ওভারসীজ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সরকারি নির্দেশনা অমান্য দেহব্যবসার জেরে খুলনায় ইজিবাইক চালক হত্যা ( দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা ) বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে রয়েছে সরকার: বান্দরবানে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী বাঁশী গাইবান্ধায় বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

রাজাপুরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরের সাথে পিএফজি এবং ওয়াইপিএজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ 
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধিঃ

১৩ আগস্ট ২০২৫ রোজ বুধবার সকাল ১১ ঘটিকালয় দি হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরের সাথে রাজাপুর পিএফজি এবং ওয়াইপিএজির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজাপুর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সভাপতি ও পিএফজি আ্যম্বাসেডর এ্যাডভোকেট আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এবং পিএফজির কো-অর্ডিনেটর ও উন্নয়ন সংগঠন সাইডোর নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে জনাব প্রশান্ত ত্রিপুরা, কান্ট্রি ডিরেক্টর, দি হাঙ্গার প্রজেক্ট,বাংলাদেশ ।

সভায় আরো উপস্থিত ছিলেন শশাঙ্ক বরণ রায়, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার, দি হাঙ্গার প্রোজেক্ট, মেহের আফরোজ, রিজওনাল কো-অর্ডিনেটর, বরিশাল,সারমিন সুলতানা লাবন্য, জেন্ডার এন্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট এক্সপার্ট, এমআইপিএস প্রকল্প, এস এম রাজু জবেদ, এরিয়া কো-অর্ডিনেটর, এমআইপিএস প্রকল্প,

উপজেলা যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদ্দুজামান পনির, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, রাজাপুর পিএফজি আ্যম্বাসেডর জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম দুলাল, ইসলামী আন্দোলন রাজাপুর উপজেলা শাখার সহ-সভাপতি মো: আল আমিন রুম্মান, রাজাপুর রিপোর্টাস ইউনিট এর সভাপতি মোঃমাইনুল হক লিপু,

রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, রাজাপুর পুরোহিত কমিটির সহ-সভাপতি কঞ্জন কান্তি চক্রবর্তী, সাতুরিয়া ইউনিয়নের মহিলা দলের আহবায়ক নাসিমা বেগম, ওয়াইপিএজির সহ-সমন্বয়কারী আল আমিন সাজু ও সানজিদা আক্তার,

আরও পড়ুনঃ গভর্নর হকুল হিজাব পরায় মন্তব্য

ওয়াইপিএজি ও ইসলামী ছাত্র আন্দোলনের সদস্য খুবায়েব আহম্মেদ, ছাত্র সমাজের সদস্য সাইফুল ইসলাম সাব্বির, ছাত্র অধিকার পরিষদের সদস্য মো. হাসিব তালুকদার, ঝুমা রানী, তামিরা তারেক ইভা, পিএফজি সদস্য সাবনিয়া ইয়াসমিন, সামসুন নাহার, সনিয়া আক্তার রিপা সহ আরও অনেক রাজনৈতিক, সামাজিক ও তরুণ প্রতিনিধিরা। সভায় রাজাপুরে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজি এবং ওয়াইপিএজির সদস্যরা যে ভূমিকা রাখছেন সে বিষয়গুলো তারা তুলে ধরেন।

দ্বন্ধ নিরসন, সামাজিক কার্যক্রম, বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় প্রতিনিধিদের অংশগ্রহণে মাধ্যমে সংঘাত পরিহার করে একটি সম্প্রীতির রাজাপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, পারস্পরিক শ্রদ্ধা, রাজনৈতিক সৌহার্দ্য এবং ধর্মীয় সহনশীলতা নিশ্চিত করে রাজাপুরকে একটি সম্প্রীতির মডেল উপজেলায় পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কান্ট্রি ডিরেক্টর জনাব প্রশান্ত ত্রিপুরা তাঁর বক্তব্যে বলেন, “তৃণমূল পর্যায়ে জনগণের সক্রিয় অংশগ্রহণ, তরুণদের নেতৃত্ব এবং আন্তঃসম্প্রীতির চর্চার মাধ্যমে একটি সম্প্রীতির বাংলাদেশ তথা রাজাপুর গড়া সম্ভব।”


More News Of This Category