শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

রাজাপুরের হাইলাকাঠি ছালাম মেম্বারের বাড়ীতে জারীগানের পাল্লায় ব্যাপক উপস্থিতি।

Update : শনিবার, ৯ মে, ২০২৬

আলমগীর শরীফ, 
ঝালকাঠি জেলা প্রতিনিধি-

ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের ছালাম মেম্বারের বাড়ীতে ৮ মে/২০২৬ দিবাগত রাতভর জারীগানের পাল্লা অনুষ্ঠিত হয়। রাজাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল হক নান্টু, উপজেলা মডেল পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম এবং বর্তমান মঠবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফজলুর রহমান ফোরক সিকদারের সহযোগিতায় ও পরিচালনায় আব্দুস ছালাম মেম্বার (পাগল ছালাম) এ-অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে নারী-পুরুষের পাল্লা ও মোহাম্মদ হানিফার জন্মখন্ড এবং ইসমাইলের কোরবানির ঘটনার জারীগান পরিবেশন করেন আঃ হক বয়াতী বনাম রীনা পারভীন বয়াতী। এ ছাড়াও সংগীত পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত কণ্ঠশিল্পী মোসা. ছালমা বেগম (বাউল ছালমা) ও অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছালাম মেম্বার (বাউল/পাগল ছালাম)। অনুষ্ঠান উপভোগ করার জন্য ছুটে আসেন ঝালকাঠি জেলার ৪ টি উপজেলা ও পার্শ্ববর্তী জেলা-উপজেলার হাজার হাজার সংগীতপ্রেমী নারী-পুরুষ। পুরো রাতভর এ অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালনায় সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা ও ইউনিয়ন ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল ও মৎস্যজীবি দল-সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দেলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


More News Of This Category