সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Headline :
জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকীতে লালমনিরহাটে দোয়া ও খাবার বিতরণ। নিউইয়র্কে ‘অ্যল কাউন্টি হোমকেয়ার’র অষ্টম শাখা চালু করলো । দুলাভাইয়ের সাথে বাড়ি ফেরার পথে ঝরল তরুণীর প্রাণ, পুলিশ সদস্য আহত। ঈদকে কেন্দ্র করে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ, ফুলবাড়ী সীমান্তে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ। তেঁতুলিয়ায় নদীতে ডুবে কিশোরের মর্মান্তিক মৃত্যু। কালিয়াকৈরে হাইটেক সিটি রেলস্টেশনে রেললাইন মেরামতের বিশেষ রেলগাড়ির মালামাল চুরি ১ জন আটক। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শিল্প ও বানিজ্য মেলার নামে চলছে অবৈধ জুয়ার আসর। অর্ধকোটি টাকায় ঐতিহ্য রক্ষার মহৎ উদ্যোগ: গার্ড পরিবারের অর্থায়নে সংস্কার হচ্ছে ১৯৪০ সালের ভরতখালী উচ্চ বিদ্যালয়। তিস্তামুখ-বাহাদুরাবাদ সেতুর দাবিতে ফুলছড়িতে হাজারো মানুষের মানববন্ধন।

রাজাপুরের কৈবর্তখালী কেল্লা থেকে ১৪ ফ্যান ও ১০ লাইট চুরি!

Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালীর মুজিব কেল্লা থেকে ১৪টি ফ্যান, ১০টি লাইটসহ বিভিন্ন সরঞ্জামাধী চুরি হয়েছে। বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা দুর্যোগ পুনর্বাসন কেন্দ্রটির দরজা-জানালা খোলা দেখে সন্দেহ করেন। পরে ভেতরে ঢুকে দেখা যায়, বিভিন্ন কক্ষ থেকে ফ্যান ও লাইট খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রটি দীর্ঘদিন ধরে অরক্ষিত। নিয়মিত তদারকি না থাকায় রাতভর সেখানে মাদকসেবীদের আড্ডা বসে। তাদের ধারণা, ওই মাদকসেবীরাই চুরির সঙ্গে জড়িত। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগের সময় সাধারণ মানুষের আশ্রয়ের জন্য নির্মিত গুরুত্বপূর্ণ এই স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তারা দ্রুত চোর শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানান। বড়কৈবর্তখালীর গ্রাম পুলিশ মেহেদী মৃধা জানান, ভবনের দায়িত্বে রয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)স্যার, ঘটনা দেখার পর পরই আমরা ছবিসহ তাঁকে জানিয়েছি।


More News Of This Category