রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
Headline :
ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির। কবি পরিচিতি আসাদুজ্জামান খান মুকুল মধুপুর বাসস্ট্যান্ডে বিএনপির সতর্ক প্রহরা, সুনির্দিষ্ট মামলার তথ্য ছাড়াই পীরগঞ্জে আওয়ামী লীগ নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার মনোহরগঞ্জে কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত তেঘরিয়া যুব সংসদের উদ্যোগে ডেউটিন.চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা ও শিক্ষা বই উপহার বিতরণ। পর্যটন খাতের সংকট নিরসনে কাজ করছে সরকার: মন্ত্রী সাচিং প্রু জেরি সীতাকুণ্ডে ‘স্টাডি কেয়ার’-এর মেধাবৃত্তি ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনুষ্ঠিত

রাজশাহীতে দোকান ভেঙে লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

Update : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

ষ্টাফ রিপোর্টারঃ

অদ্য ০২-০৮-২০২৪ইংরেজী রোজ শুক্রবার রাজশাহী মহানগরীর  দুটি দোকান জবরদখল করে লুটপাটের অভিযোগ উঠেছে। এনিয়ে শুক্রবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করেছে  ভুক্তভোগী দু’জন ব্যবসায়ী।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী ব্যবসায়ী এনাম আহম্মেদ চৌধুরী (তিতাস) জানান, আমরা কয়েকজন দোকানী দীর্ঘ ৩৮ বছর যাবৎ রাজশাহী নিউ মার্কেট ইসলামিক ব্যাংক শাখার অপজিটে ফজলার সুপার মার্কেটে  দোকান ঘরের পজিশন ক্রয় করে বৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছি। তবে, বেশ কিছু দিন আগে   ষষ্ঠীতলা জেলাপাড়া এলাকার  রাহাত, মেঘলা, শিমুল ও রাহাতের মা আমাদের কাছে  হঠাৎ  চাঁদা দাবী করে।  এসময় তারা চাঁদা না দিলে দোকান দখল করার হুমকি ধামকি ও ভয়ভিতি প্রদান সহ জীবন নাশতার হুমকি ধামকি প্রদান করেন।

পরবর্তীতে তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৯ জুলাই  রাত ১ টার পর তারা দোকানের তালা ভেঙ্গে তাদের নিজস্ব তালা লাগিয়ে দেয় এবং ইট, খোয়া ও সিমেন্ট দিয়ে ঢালাই করে দেয়। পরে সকালে দোকানে গিয়ে এ অবস্থা দেখে বোয়ালিয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ দাখিল করলে। এ সময় কর্তব্যরত বোয়ালিয়া থানার ডিউটি অফিসার বলেছিলেন বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু এখন অবধি কোন ব্যবস্থা নেওয়া হয়নি।  পরে ২৪ জুলাই আবারও ব্যবস্থা নেয়ার জন্য থানায়  অভিযোগ দেওয়া হয় তাতেও কোন সমাধান পায়নি ভুক্তভোগী দোকানীগন।

ভুক্তভোগী দোকানীগন লিখিত বক্তব্যে জানান এবং তাহারা আরও বলেন যে আমরা আজ ০২-০৮-২০২৪ইং রোজ শুক্রবার সকালে জানান যে, দোকানের সামনে গিয়ে দেখি  অবৈধ দখলদাররা দুটি দোকানের সাটার, দেয়াল ও তালা ভেঙ্গে নগদ টাকা ও মালামাল লুটপাট করে নিয়ে যায়।

ভুক্তভোগীদের প্রশ্ন হচ্ছে  কোন অদৃশ্য শক্তির ইশারায়  তারা একের পর এক  অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন এবং আমরা সে ব্যাপারে  আবগত ও বোধগম্য নয় চলমান এই কর্মকাণ্ডের কারণে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছি।

এসময় রাজশাহী মহাগর পুলিশ কমিশনারের কাছে  দুটি  দোকান উদ্ধার ও  চাঁদাবাজদের  আইনের  আওতায় এনে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানান  ভুক্তভোগী এই ব্যবসায়ীদের এবং সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আহম্মেদ হোসেন মামুন ও তার দোকান দুটির কর্মচারীগন।

উপরোক্ত বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির ভুক্তভোগীদের অভিযোগ পাওয়া গিয়েছে এবং থানায় একটি অভিযোগ পেয়েছি সেটা তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন রাজশাহী জেলার বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ও প্রশাসনের সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


More News Of This Category