সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
Headline :
ঘাতক শাহীন সাত টুকরো করে পলিথিনে ভরে বিভিন্ন জায়গায় ফেলে আসে ওবায়দুল্লাহর মৃতদেহ। সচল বিদ্যুৎ লাইনে ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক চুরি — গজারিয়ায় ৩৭ কেভিএ ট্রান্সফরমার উধাও। দুস্থ ও হতদরিদ্র পরিবারে সেলাই মেশিন বিতরণ করল মদিনা ইসলামী মিশন। চট্টগ্রাম সমিতি সি‌লে‌টের উদ্যো‌গে পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সাংবাদিক উন্নয়ন পরিষদের আয়োজনে শিশু মেহমানদের নিয়ে ইফতার। গত ২৪ ঘণ্টায়, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল থেকে এখন পর্যন্ত, ইসরায়েল-আমেরিকান হামলায় ইরানের নিহত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আপডেটেড তালিকা। বগুড়া নন্দীগ্রামে ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ সভাপতি হাসপাতালে। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা। বগুড়া শহরে খতিবকে ছুরিকাঘাতে হত্যা। ইসলামী বিশ্বের প্রখ্যাত বিপ্লবী নেতা ও ন্যায়ভিত্তিক সংগ্রামের প্রতীক মহামান্য আয়াতুল্লাহ আলী খামেনী–এর শত্রু পক্ষের হামলায় শহিদ হওয়ায় গণঅধিকার পার্টি পিআরপি এর চেয়ারম্যান মহোদয়ের শোক বার্তা।

রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসায় শাজাহান মৃধা (৫৫) রোগীর মৃত্যুর

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী / ২৬ Time View
Update : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

মোঃ জাহিদুর রহিম মোল্লা,জেলা প্রতিনিধি রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগে মো. শাজাহান মৃধা (৫৫) নামে এক রোগীর মৃত্যুর ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোমবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শাজাহান মৃধা রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি মুলঘর ইউনিয়ন গোপালপুর গ্রামের কেসমত আলী মৃধার ছেলে। তিনি রাজবাড়ী জেলা জজ কোর্টের সেরেস্তাদার হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, সকালে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তি করার পর তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় এবং তখন কিছুটা সুস্থ অনুভব করছিলেন তিনি। তবে চিকিৎসকদের অবহেলা ও ভুল সিদ্ধান্তের কারণে তার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্বজনরা।

আরও পড়ুনঃ রেকর্ডের বরপুত্র শেখ মোঃ আসলাম

এ বিষয়ে রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, “ঘটনার বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে চিকিৎসকদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কারো বিরুদ্ধে অবহেলার প্রমাণ মেলে, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় শাজাহান মৃধার সহকর্মী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত চিকিৎসকদের দায়িত্ব ও আচরণ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category