রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Headline :
আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি: লালমনিরহাটে রত্নাই সড়ক সেতুর উদ্বোধন করলেন—ত্রাণমন্ত্রী দুলু। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন খাঁনকে সংবর্ধনা দিয়েছে জেএসএফ-শত বাংলাদেশ হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার পরকীয়া ও ছাত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মুয়াজ্জিনের বিরুদ্ধে—মসজিদ কমিটির নীরবতায় প্রশ্নবিদ্ধ তদন্ত! আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল” আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

রাজধানীতে নারী হোস্টেল থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

Update : রবিবার, ১৫ জুন, ২০২৫
রাজধানীতে নারী হোস্টেল থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ

রাজধানীর নিউ মার্কেট থানার কর্মজীবী নারী হোস্টেল থেকে রিয়া আক্তার শান্তা (৩০) নামের এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৫ জুন) দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, শান্তা বরিশাল সদর উপজেলার পলাশপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে দোহার এলাকায় অগ্রণী ব্যাংকে চাকরি করতেন এবং নারী হোস্টেলে থাকতেন।

তিনি বিবাহিত ছিলেন তবে তার স্বামী এখানে থাকতেন না। নিউ মার্কেট থানার উপপরিদর্শক এসআই মোবারক বলেন, ‘আমরা রবিবার দুপুরে সংবাদ শুনে ওই নারী হোস্টেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। তিনি ফ্যানের সাথে ওড়না দ্বারা ঝুলন্ত অবস্থায় ছিল।’

আরও পড়ুনঃ এনটিআরসিএ-র আন্দোলন ঘিরে উত্তপ্ত প্রেস ক্লাব, লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের

তিনি আরো বলেন, ‘আমরা ওই নারীর বাড়িতে সংবাদ দিয়েছি।
মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

তবে ওই নারী কেন এমনটি করেছেন বা মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর বলা যাবে বলে জানান পুলিশের ওই র্কমকর্তা।


More News Of This Category