বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রাঙ্গাবালীর চালিতাবুনিয়ায় নদী ভাঙ্গন রক্ষায় মানববন্ধন

Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

মোঃ আনোয়ার হোসেন,নিজস্ব প্রতিনিধি ঃ

পটুয়াখালীর রাঙ্গাবালীর চালিতাবুনিয়া নদী ভাঙনের শিকার হয়েছে এবং সেখানকার বাসিন্দারা ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে ঢাকায় মানববন্ধন করেছেন। ভাঙন-জলোচ্ছ্বাসে চালিতাবুনিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রতি বছর বর্ষা মৌসুমে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

স্থানীয়রা টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।
মানববন্ধনে চালিতাবুনিয়াবাসী নদী ভাঙন থেকে তাদের এলাকাকে রক্ষার জন্য তিনটি প্রধান দাবি উত্থাপন করেন:

১. ভাঙন রোধে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা।
২. প্রতি বছর মেরামত না করে, ব্লক দিয়ে টেকসই নদী রক্ষা বাঁধ তৈরি করা।
৩. ভাঙনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করা।

আরও পড়ুনঃ লামায় শহীদ ওয়াসিম স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ ও চারা বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

চালিতাবুনিয়ার বাসিন্দারা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে নদী ভাঙনে তাদের জীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পরে। ভাঙনের কারণে তাদের ঘরবাড়ি, ফসলি জমি এবং অন্যান্য সম্পদ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তারা দ্রুত এই সমস্যার সমাধান চেয়েছেন।

বিশেষ করে, স্থানীয় বাসিন্দা কবির হাওলাদার জানান, তার দুই একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং তাকে তিনবার ঘর সরাতে হয়েছে। চালিতাবুনিয়াবাসী অবিলম্বে এই সংকট থেকে মুক্তি পেতে চান এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন।


More News Of This Category