রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Headline :
বীরগঞ্জে বিয়েবাড়িকে কেন্দ্র করে গৃহবধূর ওপর হামলা, হাসপাতালে ভর্তি। তানোরে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। ৩১ হাজার টন ডিজেল নিয়ে সিঙ্গাপুর থেকে আসা ‘গ্রান কুভা’ নামক জাহাজটি চট্টগ্রাম বন্দর এলাকায় এসে পৌঁছেছে। আমি আপনাকে সাংবাদিকতা, মানবাধিকার এবং দুর্নীতি প্রতিরোধের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারি। চট্টগ্রামের মীরসরাইয়ের ইছাখালীতে তসবিহ’র দানা গলায় আটকে দেড় বছর বয়সী শি যতশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিক্ষা, সততা ও নতুন নেতৃত্বের প্রত্যাশায় মনোহরপুর ইউনিয়ন: চেয়ারম্যান পদে প্রফেসর মোঃ মঈনুল ইসলামের সম্ভাব্য প্রার্থিতায় জেগেছে উন্নয়নের স্বপ্ন। চট্টগ্রামের মীরসরাইয়ে বিগত সময়ের ধান্দাবাজ-সূবিদাবাজ ও চাঁদাবাজরা বহাল তবিয়তে থেকে চালিয়ে যাচ্ছে অপকর্ম। টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত। মনোহরদীতে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যায় ওসির গান পরিবেশন। সাংবাদিক সোলায়মান আলীর স্বরণে দোয়া ও শোকসভা অনুষ্ঠিত ।

রাউজান প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত, ঐক্য ও পেশাগত উন্নয়নে একসাথে কাজের প্রত্যয়।

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক আন্তরিক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেলে ফকিরহাটস্থ সংগঠনের স্থায়ী কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনির হোসেন। রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জাহেদুল আলম এবং তৈয়ব চৌধুরী।

 

সংগঠনের সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন শিকদার ও সহ-সাধারণ সম্পাদক রবিউল হোসেন রবির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দীন মিঞাজী, সহ-সভাপতি এম. দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক এ কে বারর এবং আতিক উল্লাহ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ভবিষ্যতে রাউজান প্রেস ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category