সোমবার, ০১ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
Headline :
লিচু দেওয়ার প্রলোভনে শিশুকে ভুট্টাখেতে নিয়ে ধর্ষণচেষ্টা, বখাটে যুবক গ্রেফতার। যেসব কারণে হারিয়ে যাচ্ছে প্রকৃত সাংবাদিকদের মান-মর্যাদা। রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে মিঠাপুকুরে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রুবিওর দিল্লি সফরে ট্রাম্পের ফোন: ‘ভারত যা চায় তাই পাবে’ — বাংলাদেশ ইস্যুতে কী বোঝাপড়া? মুজিব বাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও দালিলিক প্রমান। প্রবীন রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের প্রয়ানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ জিয়ার হ্যাঁ/না ভোটরঙ্গ : ভোটারদের অভিজ্ঞতার আলোকে ভারতে চামড়া পাচার রোধে হিলি সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা, টহল জোরদার। আমতলীতে ৬৯৯ পরিবারের মাঝে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ।

রবীন্দ্রনাথ অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল প্রতীক।

Update : শনিবার, ৯ মে, ২০২৬

আজিজুল বারী হেলাল.
মোঃ সোহেল রানা ,বাংলার সংবাদ।
খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীক। তাঁর সাহিত্য কেবল বাংলা ভাষা ও সংস্কৃতির অলংকার নয়, বরং মানবতা, শান্তি ও সৌন্দর্যের এক চিরন্তন দিকনির্দেশনা।

শনিবার (৯ মে) রূপসা উপজেলার পিঠাভোগ রবীন্দ্র সংগ্রহশালায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনার বিষয় ছিল ‘রবীন্দ্রনাথ ও অসাম্প্রদায়িকতা’।

আজিজুল বারী হেলাল বলেন, “কবিগুরু তাঁর কবিতা, গান, গল্প, উপন্যাস ও প্রবন্ধের মাধ্যমে এমন এক মানবিক সমাজের স্বপ্ন দেখিয়েছেন, যেখানে মানুষে মানুষে কোনো বিভেদ থাকবে না। ধর্ম, বর্ণ, জাতি কিংবা মতের ভিন্নতা মানুষকে আলাদা করতে পারবে না।

তিনি আরও বলেন, “রবীন্দ্রনাথের সাহিত্য আমাদের শিখিয়েছে কিভাবে মানবিক মূল্যবোধকে ধারণ করতে হয়, কিভাবে অন্যের প্রতি সহমর্মিতা ও শ্রদ্ধাবোধ বজায় রাখতে হয়। তাঁর লেখনীতে যেমন দেশপ্রেমের গভীর আহ্বান রয়েছে, তেমনি রয়েছে বিশ্বমানবতার এক অসাধারণ বাণী।

সংসদ সদস্য হেলাল বলেন, “বর্তমান সময়ে সমাজে বিভেদ, হিংসা ও অসহিষ্ণুতার যে অশুভ ছায়া দেখা যাচ্ছে, সেখানে রবীন্দ্রনাথের সাহিত্য নতুন প্রজন্মকে সত্য, ন্যায়, উদারতা ও সম্প্রীতির পথে চলার শক্তি জোগায়। তাঁর সাহিত্য মানুষকে কুসংস্কার ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে মুক্তচিন্তা ও মানবকল্যাণের পথে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করে।

নতুন প্রজন্মকে রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শনের সঙ্গে আরও গভীরভাবে পরিচিত করতে হবে। কারণ, রবীন্দ্রচর্চার মধ্য দিয়েই একটি মানবিক, উদার ও সংস্কৃতিমনা সমাজ গড়ে তোলা সম্ভব,” যোগ করেন তিনি।

রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম। স্মারক বক্তা ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার, শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান।

আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা সদর সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী, সহকারী কমিশনার মো. নাফিস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান ও সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শেখ।

এ ছাড়া রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, রূপসা থানার ওসি মো. আব্দুর রাজ্জাক মীর, কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান।

খুলনা জেলা মহিলাদলের সভাপতি এ্যাড. তসলিমা খাতুন ছন্দা,জেলা কৃষকদলের সাধারন সম্পাদক শেখ মো. আবু সাঈদ, জেলা মহিলাদলের সিনিয়র সহ- সভাপতি শাহানাজ ইসলাম,জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, আনিসুর রহমান বিশ্বাস, মোল্লা রিয়াজুল ইসলাম,প্রকৌশলী সুখেন রায়,

ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আহবায়ক এসএম আ. মালেক,ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিকাইল বিশ্বাস, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, ইউনিয়ন বিএনপি নেতা মহিতোষ ভট্টাচার্য, উপজেলা যুব মহিলাদলের সদস্য সচিব শারমিন আক্তার আঁখি, আরিফ মোল্লা। মহিলা নেত্রী মনিরা বেগমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মণ্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এবং রূপসা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন।


More News Of This Category