বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

রংপুর মেডিকেলে চিকিৎসাধীন দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের তাদের দাবি বিএসএফের গুলিতে তারা আহত হয়েছেন

Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রংপুর মেডিকেলে চিকিৎসাধীন দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মামলা দায়ের
তাদের দাবি বিএসএফের গুলিতে তারা আহত হয়েছেন

দূর্জয় রায়
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে পাসপোর্ট অ্যাক্ট ধারায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানায়। দুই ভারতীয় নাগরিক পুলিশি পাহারায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বুধবার সকালে মামলার সত্যতা নিশ্চিত করেছের কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম নাজমুল কাদের।

হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় দুই নাগরিক হলেন ইসমাইল হোসেন (৩৫) ও আব্দুল আলিম মন্ডল (৩৯)। ইসমাইলের বাড়ি ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার সুখচর থানার বড়বালু গ্রামে এবং আব্দুল আলিমের বাড়ি একই থানার দেনোআলগা গ্রামে।

হাসপাতাল সুত্র জানায়, সোমবার রাত ২টার দিকে গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে জানা যায় তারা ভারতীয় নাগরিক। তাৎক্ষনিক পুলিশকে এ ঘটনা জানানো হয়। পুলিশের উপস্থিতিতে তাদের চিকিৎসা দেওয়া হয়। তারা বর্তমানে হাসপাতালের সার্জিক্যাল ১৫ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে এবং পুলিশি পাহারায় তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান চৌধুরী বলেন, পুলিশি পাহারায় গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিককে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা এখন বিপদমুক্ত রয়েছেন। নিরাপত্তার বিষয়টি পুলিশ দেখছে।

গুলিতে আহত ভারতীয় দুই নাগরিকের দাবি, রোববার দুপুর ২টার দিকে তারা সীমান্ত লাগোয়া আইরমারী চরে গরু নিয়ে যাচ্ছিলেন ঘাস খাওয়ানোর জন্য। এসময় ভারতের সালাপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা তাদের বাংলাদেশি নাগরিক সন্দেহ করে গুলিবর্ষণ করে। তার প্রাণভয়ে দৌঁড়ে গিয়ে বাংলাদেশের অভ্যন্তরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের দৈখাওয়া আইরমারি মাটিতে পড়ে যান। আহত অবস্থায় তাদের দেখতে পান স্থানীয় দুই মাঝি। তারা তাদেরকে উদ্ধার করে রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তবে উদ্ধারকারী দুই মাঝিকে তারা চিনেন না এবং তাদরে নামও বলতে পারেন না।

আহত আব্দুল আলিম মন্ডল বলেন, তারা দুজনেই ভারতের বাসিন্দা। গরু চরাতে চরে আসার সময় বিএসএফ তাদের গুলি করে আহত করেন। ‘আমাদেরকে বাংলাদেশি গরু চোরাচালানকারী ভেবে গুলি করে। আমরা আহত অবস্থায় বাংলাদেশে ছুটে আসি। দুইজন মাঝি আমাদের উদ্ধার না করলে আমরা হয়তো মরে যেতাম।’
’আমরা দেশে ফিরতে চাই। এ জন্য বাংলাদেশ ও ভারত সরকারের প্রতি আমাদের আকুল আবেদন,’ তিনি বলেন।

কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম নাজমুল কাদের জানান, চিকিৎসাধীন ভারতীয় দুই নাগরিক সুস্থ হলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পরে আদালতের নির্দেশক্রমে তাদেরকে আইনী প্রক্রিয়া করে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার বিস্তারিত জানানো হয়েছে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষকে।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহবুব উল হক জানান, তিনি বিষয় জেনেছেন। কিন্তু রোবার কিংবা সোমবার ওই সীমান্তে কোন গুলি বর্ষণের ঘটনা ঘটেনি। ভারতের অভ্যন্তরে কোন ঘটনা ঘটলে সেটা তিনি জানেন না। ’ভারতীয় নাগরিক কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন এবং তাদেরকে কারা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন এমন তথ্যই আমাদের কাছে ছিলো না। এ পযর্ন্ত বিএসএফের পক্ষ থেকেও কোন তথ্য জানানো হয়নি,’ তিনি বলেন।


More News Of This Category