***রংপুর জেলা পুলিশের ডিবি’র অভিযানে ২৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার***
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর তত্ত্বাবধানে রংপুর জেলা পুলিশের ডিবি’র ওসি জনাব মোঃ সোহেল রানার নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ সাহানুর আলম সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস টিম গংগাচড়া মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জুলাই, ২০২৬ খ্রি. রাত ২৩:২০ ঘটিকায় রংপুর জেলার গংগাচড়া মডেল থানাধীন ৭নং গজঘন্টা ইউনিয়নের তালুকহাবু মৌজাস্থ নিশাত বেনারসি দোকানের সামনে কাকিনা টু রংপুরগামী পাকা রাস্তার উপর হতে অভিযুক্ত ১। সুমন মিয়া ও অভিযুক্ত ২। মোছাঃ লুনা আক্তারদ্বয়ের চলন্ত একটি মোটরসাইকেল থামিয়ে মোটরসাইকেলটি তল্লাশি করে মোটরসাইকেল এর সিটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত এবং অভিযুক্তদ্বয়ের দেখানো ও বাহির করে দেওয়া মতে ২৪০০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট যাহার মূল্য অনুমান-৪,৮০.০০০/-( চার লক্ষ আশি হাজার) টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পুরাতন নীল রঙের ১৩৫ সিসি ডিসকভার মোটরসাইকেল, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ তালিকা মুলে জব্দ করা হয়।
উল্লেখ্য ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তদ্বয়কে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্তদ্বয় হতে প্রাপ্ত নাম ঠিকানা: ১। মোঃ সুমন মিয়া (২৮), পিতা মোঃ আঃ সালাম, সাং-সারপুকুর, সাপটিবাড়ি, থানা- আদিতমারি, ২। মোছাঃ লুনা আক্তার সুমি (২৫) পিতাঃ মোঃ লুৎফুর রহমান, সাং-রামরাম পোঃ- দেউতিরহাট পঞ্চগ্রাম, থানা-লালমনিরহাট সদর, উভয় জেলা-লালমনিরহাট।
অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদ্বয়কে গংগাচাড়া মডেল থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলার রুজু করা হয়েছে যার মামলা নং-২৪, তারিখ- ১৯/০৭/২০২৬ খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ সারণীর ৯(গ)/৩৮/৪১।
মাদককে না বলুন ৯৯৯ফোন দিন