**রংপুর জেলা পুলিশের কোতয়ালী থানার অভিযানে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ২ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
03 October, 2026.
রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায়, রংপুর জেলা পুলিশের কোতয়ালী থানার
এসআই (নিঃ)/ মোঃ শাহজাহান কবির সঙ্গীয় অফিসার ফোর্সসহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ০২/১০/২০২৬ খ্রি. ২০.৪৫ ঘটিকায় রংপুর জেলার কোতয়ালী (সদর) থানাধীন ৪নং সদ্যপুস্কুরনী ইউনিয়নের ০১ নং ওয়ার্ড কাটাবাড়ি মিল বাজারের মোঃ আব্দুর রহমান এর ডিস সাপ্লাই দোকানের ভিতর তল্লাশীকালে ধৃত অভিযুক্ত আব্দুর রহমান (৩০) এর দেহ তল্লাশী করে অভিযুক্তের পরিহিত প্যান্টের ডান পকেট হতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো সিগারেটের প্যাকেটের মধ্যে রক্ষিত ২৫ (পঁচিশ) পিস এবং ধৃত অভিযুক্ত মোঃ আবু মুসা (৪০) এর পরিহিত শার্টের বাম পকেট হতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো সাদা কাগজ এর মধ্যে রক্ষিত ০৭ (সাত) পিস ইয়াবা ট্যাবলেট অর্থাৎ মোট ৩২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ তালিকা মুলে জব্দ করা হয়।
উল্লেখ্য কোতয়ালী থানা পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তদ্বয়কে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে অভিযুক্তদ্বয় হতে প্রাপ্ত নাম ঠিকানা: ০১। মোঃ আব্দুর রহমান (৩০), পিতা-মোঃ তৈয়ব আলী, সাং-কাটাবাড়ি মিল বাজার ০২। মোঃ আবু মুসা (৪০) পিতা মৃত এরশাদ আলী, সাং- কাটাবাড়ি পশ্চিমপাড়া, ৪নং সদ্যপুস্কুরনী ইউনিয়ন, উভয় থানা-কোতয়ালী (সদর), জেলা-রংপুর।
অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদ্বয়কে কোতয়ালী থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে কোতয়ালী থানার মামলা নং-০২, তারিখ-০২/১০/২০২৬ খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬(১) সারনি ১০(ক) রুজু করা হয়েছে।