রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Headline :
মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ* রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি বালিয়াকান্দিতে স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্নের প্রতিবাদে মতবিনিময় সভা জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা গংগাচড়ায় সোনার দামে বালু, থমকে গেছে উন্নয়ন, উপজেলা প্রশাসন নিরব। বিপাকে কৃষক ও ঠিকাদার এম লিখন সরকার । গংগাচড়া (রংপুর প্রতিনিধি) বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তুরাগবাসীসহ দেশবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি জেমস আব্দুর রহিম রানা, নিজস্ব প্রতিবেদক আদিতমারীতে পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু, রংপুর ফায়ার সার্ভিসের সফল অভিযান। আরমান হোসেন রাজু রংপুর বিভাগ ক্রাইম রিপোর্টার সাংবাদিক নির্যাতন বন্ধ ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে মিরপুরে জরুরি সভা বিশেষ প্রতিনিধি : নিজস্ব প্রতিবেদক, দৈনিক বাংলার সংবাদ: গোবিন্দগঞ্জে মামলায় গ্রেপ্তার চাঁদমিয়া-মাহাবুরের মুক্তি দাবি। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে এলাকাবাসীর প্রশ্ন, পুনঃতদন্তের দাবি। গাইবান্ধা জেলা প্রতিনিধি:

রংপুরে ৩২ বোতল ফেন্সিডিল ও ০২ কেজি গাঁজাসহ ০২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Update : বুধবার, ১২ জুন, ২০২৪

মোঃ হামিদুর রহমান লিমন, ক্রাইম রিপোর্টারঃ

গত ১০ জুন ২০২৪ খ্রিঃ রাত্রী ২৩.২৫ ঘটিকায় রংপুর জেলার ডিবি টিমের এসআই সিব্বির আহমেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী মৌজাস্থ জনৈক মোঃ আরিফুল ইসলাম (৪০) এর হার্ডওয়ার দোকানের সামনে রংপুর টু কাকিনা গামী পাকা রাস্তার উপর একটি ব্যাটারী চালিত অটো তল্লাশি করে অটোচালকবেশী মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম (২৫), পিতা-মৃত লিয়াকত আলী, মাতা-মৃত শরিফা বেওয়া, সাং-খলিফার বাজার (আজহাট টারী), থানা-গংগাচড়া, জেলা-রংপুর এর দেখানো মতে তার বসার সীটের নিচে সাদা রংয়ের প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভিতর হতে ৩২ (বত্রিশ) বোতল ফেন্সিডিল উদ্ধার করে অটোসহ জব্দতালিকা মূলে জব্দ করেন। জব্দকৃত আলামতসহ অভিযুক্ত অটোচালককে আটক করে গংগাচড়া থানায় এসে মামলার এজাহার দায়ের করেন।
অপরদিকে একই ঘটনাস্থলে অদ্য ১১ জুন ২০২৪ খ্রিঃ সকাল ১০.৩০ ঘটিকায় রংপুর জেলার ডিবি টিমের এসআই মোঃ রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার গংগাচড়া থানাধীন ৫নং লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলী মৌজাস্থ জনৈক মোঃ আরিফুল ইসলাম (৪০) এর হার্ডওয়ার দোকানের সামনে রংপুর টু কাকিনা গামী পাকা রাস্তার উপর একটি ব্যাটারী চালিত অটো আটক করে অটোর ভিতরে থাকা যাত্রীবেশী মাদক ব্যবসায়ী মোঃ ওয়াসিম (২৪), পিতা-ডাবলু ওরফে ডিবলু, সাং-অনন্তবালা দক্ষিণপাড়া (মহাস্থানগড় যাদুঘরের সামনে), ইউপি-রায়নগর, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া এর দেহ ও তার ডান হাতে থাকা একটি প্লাস্টিকের বাজার করা ব্যাগের ভিতর হতে লাল রংয়ের প্রিন্টের শার্ট দিয়ে মোড়ানো অবস্থায় সাদা রংয়ের পলিথিনে দুই পোটলার প্রতি পোটলায় এক কেজি করে মোট ০২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করেন। জব্দকৃত আলামতসহ অভিযুক্ত অটোচালককে আটক করে গংগাচড়া থানায় এসে মামলার এজাহার দায়ের করেন।


More News Of This Category