রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
Headline :
রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রংপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী প্রমা গ্রেপ্তার

Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

রংপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী প্রমা গ্রেপ্তার

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাধারণ সম্পাদক তনিমা জামান প্রমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রংপুর নগরীর কাছারী বাজার এলাকার একটি বাসা থেকে শুক্রবার (১৬ অক্টোবর) তাকে গ্রেপ্তার করা হয়।

​বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কুমার চ্যাটার্জি।

​পুলিশ সূত্রে জানা যায়, তনিমা জামান প্রমা রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউজ্জামান বাবুর মেয়ে। তিনি শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রংপুরে নাশকতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

​পরবর্তীতে শুক্রবার বিকেলে তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হলে, বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

​এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মিলন কুমার চ্যাটার্জি জানান, গ্রেপ্তারকৃত আসামির
বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ঘটনার সাথে সম্পর্কিত পুরো বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।


More News Of This Category