রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
Headline :
সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানিতে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ, উদ্ধার করল পুলিশ। রূপসায় পূজা মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ওমর ফারুক. লালমনিরহাটে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভ্রম্যমান আদালত পরিচালনা করে ৮ টি যানবাহন থেকে ৮ হাজার ৯ শ টাকা জরিমানা করা হয়েছে। রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয়ের পঞ্চগড় জেলা সফর: তেঁতুলিয়া মডেল থানা ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত প্রার্থীকে শোকজ, ১৯ অক্টোবর সশরীরে হাজিরার নির্দেশ। কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন বেসরকারী অভিনেতা এবং স্থানীয় বাজার কর্তৃপক্ষের সাথে বাজার সংযোগের উপর কর্মশালা অনুষ্ঠিত কুড়িগ্রামের রৌমারী মালবাহী ট্রাকের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ৫জন নিহত নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন

রংপুরের মিঠাপুকুর থানার সরকারি কাজে বাধা, মহাসড়ক অবরোধ, সরকারি সম্পত্তি, ট্রাফিক সিগন্যাল লাইট ও আইল্যান্ড ভাংচুর মামলার অভিযুক্ত গ্রেফতার

Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

রংপুরের মিঠাপুকুর থানার সরকারি কাজে বাধা, মহাসড়ক অবরোধ, সরকারি সম্পত্তি, ট্রাফিক সিগন্যাল লাইট ও আইল্যান্ড ভাংচুর মামলার অভিযুক্ত গ্রেফতার।

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

রংপুর জেলার মিঠাপুকুর থানার মহাসড়ক অবরোধ, চলাচলের বিঘ্ন, সরকারি সম্পত্তি, ট্রাফিক সিগন্যাল লাইট ও আইল্যান্ড ভাংচুর মামলার একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে রংপুর জেলা পুলিশের ডিবি ও মিঠাপুকুর থানার একটি চৌকস টিম।

রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর সার্বিক সহযোগিতায়, জেলা পুলিশ, রংপুর এর ডিবি ও মিঠাপুকুর থানার একটি চৌকস টিম ০৯ জুন, ২০২৬ খ্রি. অভিযান পরিচালনা করে মিঠাপুকুর থানার মামলা নং-৩১, তারিখ- ০৯/০৬/২০২৬ খ্রিঃ, ধারা- ১৪৩/১৪৯/১৫২/১৮৬/৩৫৩/৪২৭/১১৪/৫০৬/১০৯ পেনাল কোড ১৮৬০ মূলে তদন্তে প্রাপ্ত অভিযুক্ত মোঃ মানিক মিয়া (২২) পিতা-মোঃ পাপ্‌পু মিয়া, সাং-শীতলগাড়ী, (অফিসার পাড়া), ১৪ নং দুর্গাপুর ইউনিয়ন, থানা-মিঠাপুকুর, জেলা- রংপুরকে গ্রেফতার করে।

উল্লেখ্য সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে গত ০৬/০৬/২০২৬ তারিখ ধৃত অভিযুক্ত মোঃ মানিক মিয়াসহ (২২) অন্যান্য অভিযুক্তরা বে-আইনী জনতায় দলবদ্ধ হয়ে, হাতে দেশীয় অস্ত্র, লাঠি সোটা নিয়া মহাসড়ক অবরোধ করে যান চলাচলের বিঘ্ন সৃষ্টি করে, মহাসড়কে থাকা সরকারী সম্পত্তি, ট্রাফিক সিগন্যাল লাইট ও আইল্যান্ড ভাংচুর করে ২,০০০০০ (দুই লক্ষ) টাকার ক্ষতি সাধন করে। এছাড়া মিঠাপুকুর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সরকারী কাজে বাধা প্রদান করে।

মামলার ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। তদন্ত কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করা হবে।


More News Of This Category