বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

যশোরের সিনিয়র সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুস’র অকাল মৃত্যু

Update : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

জেমস আব্দুর রহিম রানা:

যশোরের সিনিয়র সাংবাদিক মোস্তফা রুহুল কুদ্দুস মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যশোর শহরের বাসায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাবার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
মোস্তফা রুহুল কুদ্দুস ১৯৬৩ সালে যশোর জেলার মনিরামপুর উপজেলার গালদা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে যশোর শহরের বারান্দী মোল্ল- পাড়ার স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম শামসুর রহমান বিশ্বাস। মাতা খোদেজা খাতুন। ১৯৮৩ সালে ফাজিল শ্রেণীতে অধ্যয়নকালে যশোরের দৈনিক স্ফুলিঙ্গ পত্রিকার ঝিকরগাছা সংবাদদাতা হিসেবে মোস্তফা রুহুল কুদ্দুসের সাংবাদিকতার হাতেখড়ি। এরপর তিনি যশোরের দৈনিক ঠিকানা, দৈনিক কল্যাণ, দৈনিক রানার, খুলনার দৈনিক পূর্বাঞ্চল, ঢাকার ইউএনবিসহ বিভিন্ন পত্রিকা ও সংবাদ মাধ্যমে সাংবাদিকতা করেছেন। বর্তমানে দৈনিক সংগ্রামের যশোর জেলা প্রতিনিধি ও দৈনিক লোকসমাজের চীফ রিপোর্টার পদে কর্মরত ছিলেন। তিনি ২০১৩ সালে ‘প্রথম আলো ট্রাস্ট’ আয়োজিত মাদক বিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার লাভ করেন। সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত সাহিত্য চর্চা নাটক মঞ্চায়নে পুরষ্কার লাভ করেন। ২০০৫ সালে শিশুতোষ নাটক রচনা করেন। ১৯৯৬ সালে শিশু একাডেমির শিশু নাট্য প্রতিযোগিতায় কাজের ছেলে প্রতিযোগিতায় ক্যান্সার নাটকে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। বিভিন্ন পত্র পত্রিকায় ছড়া কবিতা গল্প, গান, নাটক নিয়মিত লেখালেখি করেন। তার প্রকাশিত বই ছয়টি। মঞ্চস্থ নাটক অর্ধশতাধিক। গল্প, নাটক, ছড়া, সাংবাদিকতা, ইসলামী ও পাঠ্যবইসহ আরও বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছিল। ব্যক্তিগত জীবনে এক ছেলে ও তিন মেয়ের জনক। স্ত্রী আনোয়ারা খাতুন একটি স্কুলের শিক্ষিকা।


More News Of This Category