বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ময়মনসিংহ র‍্যাব১৪ সিপিএসসি কর্তৃক শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার করেছে

মকবুল হোসেন, সিনিয়র রিপোর্টারঃ 
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

মকবুল হোসেন, সিনিয়র রিপোর্টারঃ

ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ের পাগলা থানার শিশু ধর্ষণ মামলার আসামী মো: আলামিন (৩০)’কে গ্রেফতার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪, সিপিএসসি।

বাদীনির এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম (১১) এর মাতা এর অভিযোগ মোতাবেক বিবাদী আলামিন(৩০) বিগত এক বছর যাবৎ পাগলা থানাধীন বাগবাড়ী সাকিনস্থ আল মদিনা জামে মসজিদের ইমাম হিসাবে নিয়োজিত ছিলো। ভিকটিম বিগত ৩ মাস যাবৎ বিবাদীর কাছ থেকে কুরআন শিক্ষা গ্রহন করিতেছে।

ঘটনার দিন ইং-৩১/০৭/২০২৫ তারিখ সকাল অনুমান ৮.৩০ ঘটিকার সময় বিবাদী আলামিন(৩০) ছাত্র ছাত্রীদের কুরআন শিক্ষা দেওয়ার পর সবাইকে ছুটি দিয়ে ভিকটিমকে মসজিদের পাশে মাদ্রাসা ঘর থেকে ঝাড়ু আনতে পাঠায়।

ভিকটিম বিবাদীর কথামতো ঝাড়ু আনতে মাদ্রাসার রুমে যাওয়ার পর বিবাদী আলামিন রুমে ঢুকে দরজা লাগাইয়া প্রান নাশের হুমকি দিয়ে ভিকটিমের মুখ বেধে রুমের মেঝেতে জোরপূর্বক ধর্ষন করে।

আরও পড়ুনঃ উওর ঝলম ইউনিয়ন বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় বিএনপির নেতাকে ফুল দিয়ে বরন

উক্ত ঘটনায় ভিকটিমের মাতা বাদী হয়ে ময়মনসিংহ জেলার পাগলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-২, তারিখ: ০১/০৮/২০২৫খ্রি., ধারা-৯(১) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০। ঘটনার পর হতে সিপিএসসি, র‌্যাব-১৪ ছায়াতদন্ত শুরু করে এবং পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে তৎপর হয়।

এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, এর আভিযানিক দল ধৃত আসামীদের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে সদর কোম্পানী, র‌্যাব-৯, সিলেট এর সহযোগীতায় ২২ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ রাত ০০:০৫ ঘটিকায় এসএমপি সিলেট এর সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামী মো: আলামিন (৩০), জেলা- ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসএমপি সিলেট এর কোতোয়ালি থানায় ধৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।


More News Of This Category