বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

ময়মনসিংহে হিন্দু পরিবারের উপর নির্যাতন ও জোরপূর্বক জমি দখলের পায়তারা

Update : রবিবার, ১৫ জুন, ২০২৫
ময়মনসিংহে হিন্দু পরিবারের উপর নির্যাতন ও জোরপূর্বক জমি দখলের পায়তারা

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহ জেলার সদর থানার হরিশংকর রায় রোডে এক হিন্দু পরিবারের পৈত্রিক সম্পত্তি জবর দখল করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার ( ১৩ জুন ২০২৫ ) বাদী খোকন চন্দ্র গোয়ালা কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন ।

ভুক্তভোগীর বাড়ি-ঘরে হামলা ও তাকে এলাকা ছাড়ার হুমকি দেয় বলে জানা যায়। সরেজমিনে জানা যায়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পাশ্ববর্তী বাসিন্ধা মোঃ মোসাদ্দেক হোসেন আকরাম এর সঙ্গে বিরোধ চলছিলো। গত শুক্রবার ( ৬ জুন ) বিকাল ৫টায় মোঃ মোসাদ্দেক হোসেন আকরাম তার স্ত্রী মোছা: শান্তা আক্তার ও মোঃ জাহেদ বাদীর জমি দখলের উদেশ্যে বাড়িতে হামলার চেষ্টা ও বাদীর ভাইয়ের স্ত্রী বাধা দিলে তার উপর নির্যাতন করে আহত করেন।

আরও পড়ুনঃ রাজধানীতে নারী হোস্টেল থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

মোসাদ্দেক হোসেন আকরাম বাদীর পরিবারকে হত্যা করে লাশ গুম করে ফেলবেন বলে হুমকি দেন। এ বিষয়ে খোকন চন্দ্র গোয়ালা বলেন, মোঃ মোসাদ্দেক হোসেন আকরাম তার লোকজন জোর করে আমার পৈত্রিক সম্পত্তি জবর দখল করার চেস্টায় লিপ্ত আছে।

তারা আমার বাড়িতে হামলা করার চেষ্টা করে ও আমাকে বাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দেয়। এ বিষয়ে আমার ভাইয়ের স্ত্রী সুইটি ঘোষ প্রতিবাদ করলে তার উপর হামলা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রিপন চন্দ্র সরকারের সংগে যোগাযোগ করলে জানান ঘটনার সত্যতা ও প্রমান সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।


More News Of This Category