বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Headline :
খানাখন্দে বেহাল সরাইলের ১৩ কিমি রাস্তা, চরম ভোগান্তিতে ৩০ গ্রামের লক্ষাধিক মানুষ। তাছলিমা খন্দকার( নুশরাত) খন্দকার ( স্টাফ রিপোর্টার) আরপিএমপি ডিবির অভিযানে ইয়াবা সেবনকারী (০২) জন আসামী গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ দিনাজপুর বীরগঞ্জে বিপর্ণা নামীয় এক কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি: কুড়িগ্রামে পাউবো অফিসের সামনে ভাঙনকবলিতদের মানববন্ধন নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবি। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ কুড়িগ্রামে পাউবো অফিসের সামনে ভাঙনকবলিতদের মানববন্ধন নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবি। বাংলাদেশ ফার্স্ট ড. শেখ আকরাম আলী রংপুরে মায়ের সামনে ছেলেকে কুপিয়ে হত্যা, থানায় মামলা থানায় জিডি করে বাড়ি ফেরার পথে হামলা। ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু ফ্রি যাচাই ক্লাস – সবার জন্য সফলতার শুরু। ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

মকবুল হোসেন,

সিনিয়র রিপোটার

ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২০ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস ও ময়মনসিংহ সদর উপজেলার আয়োজনে এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

উক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস, ময়মনসিংহ জেলার সভাপতি মো. সাইফুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্কাউটরা দেশের কাজে সদা প্রস্তুত থাকে। পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ে তোলা শুধু প্রশাসন বা কোনো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি প্রত্যেক নাগরিকের দায়িত্ব। আমরা যেভাবে নিজেদের ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি, ঠিক সেভাবেই দেশকেও নিজেদের ঘর মনে করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পলিথিন আমাদের শত্রু, তাই পলিথিনমুক্ত দেশ গড়ে তুলতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে জেলা স্কাউট ভবন থেকে শুরু হয়ে এইচএসটিটিআই, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ও সরকারি টিচার্স ট্রেনিং কলেজ এলাকা পর্যন্ত এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ স্কাউটসের সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা এতে অংশ নেন।

অভিযানে অংশগ্রহণকারীরা বিভিন্ন সড়ক ও আশপাশের এলাকা থেকে ময়লা-আবর্জনা ও পরিত্যক্ত প্লাস্টিক অপসারণ এবং পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি করেন।


More News Of This Category