বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
Headline :
দিনাজপুরে উদ্ধার হওয়া ৩২ কেজি ওজনের প্রাচীন বিষ্ণুমূর্তি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ময়ননসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

মকবুল হোসেন,
সিনিয়র রিপোটার

ময়মনসিংহ জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, ময়মনসিংহের সহযোগিতায় উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে ময়মনসিংহ সার্কিট হাউজ কাবাডি মাঠে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান সভাপতিত্বে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান আজ ৫ অক্টোবর সোমবার সকাল ১১ ঘটিকা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও সভাপতি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধন করেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে এবং খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তাদের উৎসাহ প্রদান করেন।

পুলিশ সুপার অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি সামাজিক এবং ব্যক্তিগত জীবনে খেলাধুলার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন খেলাধুলার মাধ্যমে মানুষের ক্রীড়ার চেতনায় সুস্থতা, শৃঙ্খলা ও সৌহার্দ্য মানসিক ও শারীরিক সুস্থতা এবং মনোবল বৃদ্ধি পায়।

উক্ত উদ্বোধন অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা পুলিশ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক, সাংবাদিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।


More News Of This Category