সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Headline :
প্রেস বিজ্ঞপ্তি। প্রেসক্লাব ইউনিটি’র আহবায়ক হলেন মোঃ দুলাল মিয়া, সদস্য সচিব – নূরুন নাহার: সর্বস্তরের দোয়া ও সহযোগীতা কামনা। কবিতা রৃদয়ে গাথা। প্রবাসী মোঃ শাহাজান মিয়ার প্রতারণা শিকার হওয়ার অভিযোগ। অসুস্থ সাংবাদিক শেখ মোঃ আব্দুল হামিদের জন্য দোয়া কামনা। জনস্বাস্থ্য সুরক্ষায় ই-সিগারেট নিষিদ্ধের কোনো বিকল্প নেই- ডা. গোলাম মহিউদ্দিন ফারুক। মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। সদর হাসপাতালে রোগীর চাপ বাড়ায় ২ টি পাক ফ্যান হস্তান্তর করেন নজেকশিস । জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদকে সংবর্ধনা দিল পলশা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি। চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন।

মোহনগঞ্জে চাঁদার দাবিতে হামলা, আটক ১।

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক ষটাফ রিপোটার দৈনিক আমাদের মাতৃভূমি।
নেত্রকোনার মোহনগঞ্জে পৌরশহরে ভাড়ায় চালিত মোটরসাইকেল স্ট্যান্ডে চাঁদার দাবিতে হামলা চালায় একদল ব্যক্তি। এতে কয়েকজন চালক আহত হয়।

এক পর্যায়ে মোটরসাইকেল চালকরা মিলে শফিক মিয়া (৫০) নামে এক চাঁদাবাজকে ধরে পুলিশে সোপর্দ করেছে। এ সময় অন্যরা পালিয়ে যায়।

গতকাল শুক্রবার বিকাল চারটার দিকে পৌরশহরের শিয়ালজানি খালের সেতুর ওপর মোটরসাইকেল স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেল চালক তোফাজ্জল মিয়া বাদী হয়ে বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন। এতে শফিক মিয়া (৫০) ও তার ছেলে আনিছ মিয়াসহ (২২) অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

আজ শনিবার মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান হারুন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক শফিক মিয়া উপজেলার নাগডরা (ছয়ানি) গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে। তবে বর্তমানে তিনি বারহাট্টা উপজেলার আলোকদিয়া গ্রামে বসবাস করেন।

অভিযোগ ও মোটরসাইকেল চালকদের সাথে কথা বলে জানা গেছে, পৌরশহরের হাট মোহনগঞ্জ এলাকায় শিয়ালজানি খালের সেতুর ওপর একটি মোটরসাইকেল স্ট্যান্ড রয়েছে। সেখানে শতাধিক মোটরসাইকেল রয়েছে। মোহনগঞ্জ শহর থেকে গাগলাজুর বাজার পর্যন্ত যাত্রী নিয়ে ভাড়ায় চলাচল করে এসব মোটরসাইকেল চালকরা। গত বৃহস্পতিবার রাতে শফিক মিয়া বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেল স্ট্যান্ডে গিয়ে চাঁদা দাবি করে। প্রতি মোটরসাইকেল চালককে পাঁচ হাজার টাকা করে চাঁদা দিতে হুমকি দেওয়া হয়। চাঁদা না দিলে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়। এ সময় চালকরা প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন। পরদিন শুক্রবার বিকালে আবারও একই স্থানে এসে শফিক ও তার ছেলে আনিছসহ অন্যান্যরা গিয়ে চাঁদা দাবি করলে তোফাজ্জল মিয়াসহ অন্যান্য চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাদের মারধর করে।
একপর্যায়ে চালকরা মিলে স্থানীয়দের সহযোগিতায় প্রধান অভিযুক্ত শফিক মিয়াকে আটক করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এসময় পরিস্থিতি বেগতিক থেকে অন্য আসামিরা পালিয়ে যায়। এদিকে আহত চালক তোফাজ্জল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পরে রাতেই তোফাজ্জল মিয়া বাদী থানায় অভিযোগ করেছেন। এতে শফিক মিয়া ও তার ছেলে আনিছ মিয়াসহ অজ্ঞাত ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।

ভুক্তভোগী তোফাজ্জল মিয়া বলেন, এই স্ট্যান্ডে শতাধিক মোটরসাইকেল চালক রয়েছে। আমরা মোহনগঞ্জ-গাগলাজুর সড়কে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করি। পরিবারের ভরনপোষণ ও সন্তানদের লেখাপড়া সবকিছুই এই ভাড়ায় বাইক চালিয়ে জোগাড় করি। জনপ্রতি পাঁচ হাজার টাকা করে চাঁদা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, অভিযুক্ত শফিকুল মিয়া থানায় আটক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পালিয়ে যাওয়া অন্য অভিযুক্তদের খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category