রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
Headline :
উনচিপ্রাং শটপিস নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর ২য় আসর শুরু রূপসায় ধানের শীষ প্রার্থীর পোলিং এজেন্টদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বিএনপির হাত ধরেই এ দেশে নারীর অধিকার, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হবে: আজিজুল বারী হেলাল মোড়েলগঞ্জ উপজেলার ১৩ নং নিশান বাড়িয়া ইউনিয়নপরিষদ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে ফিউচার নেশনের উদ্যোগে বিজনেস ও সোশ্যাল ইংলিশ স্কিল প্রশিক্ষণ ও বৃত্তি প্রদান পেশাদারিত্বের সঙ্গে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই লক্ষ্য — ওসি কামরাঙ্গীরচর রূপগঞ্জে ধানের শীষের পক্ষে ভোটের মাঠে গণসংযোগ, লিফলেট বিতরণে সরগরম এলাকা নরসিংদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত মণিরামপুরে ভোটের আগে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা: ড্রোন নজরদারি, ২০ এলাকা ‘রেড জোন’ ঘোষণা মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে উপজেলা বিএনপি অঙ্গসংগঠনের বিশাল জনসভা

মোরেলগঞ্জে ফিউচার নেশনের উদ্যোগে বিজনেস ও সোশ্যাল ইংলিশ স্কিল প্রশিক্ষণ ও বৃত্তি প্রদান

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

মোঃ ফিরোজ আহমেদ।
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:

তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ফিউচার নেশন (FutureNation) আয়োজিত Businesses & Social English Skill শীর্ষক প্রশিক্ষণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান।
ইউএনডিপি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে পরিচালিত ফিউচার নেশন প্রোগ্রামের আওতায় শনিবার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মোরেলগঞ্জ উপজেলার সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কলেজের ফিউচার নেশন ভলান্টিয়াররা প্রধান অতিথিসহ আগত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকির হোসেন। তিনি বলেন,
“বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে তরুণদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না। কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে সফল হতে হলে ব্যবসায়িক ও সামাজিক ইংরেজিসহ যুগোপযোগী দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন (রিয়াজ)সহ অন্যান্য বিশিষ্টজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও একাডেমিক ফোকাল (ফিউচার নেশন) মোঃ জসিম উদ্দিন হাওলাদার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিউচার নেশন ভলান্টিয়ার মোঃ নাজমুল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফাতেমা আক্তার, সবুজ ফরাজি, সাগর ঢালীসহ অন্যান্য ভলান্টিয়াররা। প্রধান ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন খুলনা বিভাগীয় ফ্যাসিলিটেটর হাবের মোঃ তরিকুল ইসলাম।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সাফিকুল ইসলাম এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সাজিদ হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফিউচার নেশন তরুণদের ডিজিটাল, যোগাযোগ, আর্থিক ও ব্যবসায়িক দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের চাকরির বাজারের উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে। পাশাপাশি নতুন গ্রাজুয়েটদের জন্য স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে দক্ষতার ব্যবধান কমিয়ে আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
আয়োজকদের মতে, দক্ষতা মূল্যায়ন টুলের মাধ্যমে যোগ্য জনশক্তিকে উপযুক্ত কর্মসংস্থানের সঙ্গে সংযুক্ত করে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলাই ফিউচার নেশনের প্রধান উদ্দেশ্য।
উল্লেখ্য, “সবার জন্য অর্থনৈতিক সুযোগ”—এই স্লোগানকে সামনে রেখে ফিউচার নেশন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে দক্ষ মানবসম্পদ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category