সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Headline :
‎মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষায় রাজিবপুরে মানববন্ধন। গাইবান্ধায় দুদকের গণশুনানি: দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার। খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন। অপপ্রচার ও মানহানির অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় ও সিআইডিতে অভিযোগ। গাজীপুরে গাছা থানায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছের পুকুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও সরঞ্জাম জব্দ। কালিয়াকৈরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু । মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ৪০ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ০১। চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ওয়ারিশ সনদে নামজারির চেষ্টা একজনের কারাদণ্ড ডিসি গোল্ডকাপ ফুটবল খেলার শুভ উদ্বোধন হয় মুন্সিগঞ্জ জেলায়। ‎ফুলছড়িতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

‎মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশার মর্যাদা রক্ষায় রাজিবপুরে মানববন্ধন।

Update : সোমবার, ১১ মে, ২০২৬

জিয়াউর রহমান জিয়া , রাজিব পুর কুড়িগ্রাম প্রতিনিধি, বাংলার সংবাদ।

‎মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দালাল নয়, তারা এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী, এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজিবপুরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে সোমবার (১১ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

‎মানববন্ধনে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত অভিযানে বহু প্রতিনিধিকে গ্রেফতার করা হয় এবং বিভিন্ন গণমাধ্যমে তাদের ‘দালাল’ আখ্যা দেওয়া হয়, যা তাদের পেশাগত মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

‎বক্তারা আরও বলেন, চিকিৎসকদের কাছে ঔষধের কার্যকারিতা, ব্যবহারবিধি ও হালনাগাদ তথ্য পৌঁছে দিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই তাদের প্রতি অপমানজনক আচরণ ও হয়রানি বন্ধ করা জরুরি।

‎এসময় বক্তব্য দেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া) রাজিবপুর শাখার সভাপতি মো. জয়ন উদ্দীন। তিনি বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নয়। আমরা উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী। আমাদের সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

‎আরও বক্তব্য দেন ফারিয়া রাজিবপুর শাখার সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, আমরা যদি ১৫ দিন কাজ বন্ধ রাখি, তাহলে ঔষধ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট সৃষ্টি হতে পারে। তিনি আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানি বন্ধ করতে হবে। অন্যথায় সারাদেশে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।

‎মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে পেশাগত মর্যাদা রক্ষা, অযৌক্তিক হয়রানি বন্ধ এবং মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানানো হয়।

জিয়াউর রহমান জিয়া
০১৭০৭৪৫১০৩০


More News Of This Category