শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Headline :
কুড়িগ্রামে অবৈধ বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ তুমি হীরার চেয়ে দামি জে কে ইমরান অগ্রণী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ায় জনাব হোসনে আরা বেগম-কে জানাই আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা। মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র রিপোটার দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,,,, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান =========================================মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক দৈনিক বাংলার সংবাদ সিনিয়র স্টাফ রিপোটার,,, মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন চার শতাধিক মানুষ আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে ​এইচ.এম. তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। তুরাগে যুব সমাজের উঠান বৈঠক,জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার চান মিয়া ব্যাপারীর মো:শাহজালাল সুমন: মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আপরাধ দমন পর্যালোচনা অনুষ্ঠিত। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

মুন্সিগঞ্জে ধর্ষণ ও অন্তঃসত্ত্বার ঘটনায় মামলার প্রধান আসামি গ্রেপ্তার মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মুন্সিগঞ্জে ধর্ষণ ও অন্তঃসত্ত্বার ঘটনায় মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় ১৩ বছরের এক কিশোরীকে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে একাধিকবার ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার ঘটনায় প্রধান অভিযুক্ত আব্দুল্লাহ আল ইসমামকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (৯ আগস্ট) ভোরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ইসমাম গজারিয়া উপজেলার হোগলাকান্দী গ্রামের তাজুল ইসমামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হোগলাকান্দী গ্রামের ১৩ বছর বয়সী এক কিশোরীর অপ্রীতিকর ভিডিও ধারণ করে অভিযুক্ত ইসমাম। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে কিশোরীকে বারবার ধর্ষণ করে সে। একপর্যায়ে ভুক্তভোগী কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

গতকাল শনিবার (৮ আগস্ট) রাতে ভুক্তভোগী কিশোরীর পরিবার গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ সুপারের নির্দেশনায় গজারিয়া থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি যৌথ টিম অভিযানে নামে।

সকল তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযোগ দায়েরের মাত্র ১০ ঘণ্টার মাথায় রোববার সকাল সাড়ে ৫টার দিকে সোনারগাঁওয়ের ভবানীপুর এলাকা থেকে প্রধান অভিযুক্ত ইসমামকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইনশৃঙখলা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


More News Of This Category