শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
Headline :
বরিশাল মেজবানি রেস্টুরেন্টের শুভ উদ্বোধন চট্টগ্রামের ঐতিহ্য এবার ঢাকা-বরিশাল মহাসড়কে ​এইচ.এম. তরিকুল ইসলাম বিশেষ প্রতিনিধি, দৈনিক বাংলার সংবাদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক স্যারের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল নিজস্ব প্রতিবেদক: মোঃ আনোয়ার হোসেন। তুরাগে যুব সমাজের উঠান বৈঠক,জলাবদ্ধতা নিরসন ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার অঙ্গীকার চান মিয়া ব্যাপারীর মো:শাহজালাল সুমন: মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের আগমন উপলক্ষে নীলফামারী জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আপরাধ দমন পর্যালোচনা অনুষ্ঠিত। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ নীলফামারীতে পুকুর থেকে তাজা হ্যান্ড গ্রেনেড উদ্ধার আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত মকবুল হোসেন, সিনিয়র রিপোটার দিনাজপুর বীরগঞ্জে প্রায় ২২ লক্ষ টাকা আত্মসাতের মামলায় ইটভাটা ম্যানেজার কারাগারে। রনজিৎ সরকার রাজ , দিনাজপুর প্রতিনিধিঃ পঞ্চগড়ে কাপড়ের বস্তা খুলতেই মিলল ১২ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্ট। ০১৭১৭৭৭৬৯৭২ স্কুল ফাঁকি দিয়ে পার্কে বিনোদন—বিপদের আগেই তিন কিশোরীকে ফেরালেন চন্দনাইশের ইউএনও এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ

মুন্সিগঞ্জে গণধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ন্যায়বিচারের আকুতি পরিবারের মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

মুন্সিগঞ্জে গণধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ন্যায়বিচারের আকুতি পরিবারের

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়ায় ১৩ বছরের এক কিশোরীকে অস্ত্র দেখিয়ে গণধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগ পাওয়া গেছে।

ভয় দেখিয়ে দফায় দফায় নির্যাতনের শিকার হয়ে কিশোরীটি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে।

প্রতিবেশী তিন তরুণের বিরুদ্ধে এই পৈশাচিক অপরাধের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়, অভিযুক্তদের কঠোর শাস্তির মাধ্যমে ন্যায়বিচারের আকুতি জানিয়েছে ভুক্তভোগীর অসহায় পরিবার।

নিপীড়নের শিকার কিশোরী উপজেলার একটি অতিদরিদ্র পরিবারের সন্তান। তার বাবা ডেকোরেশন দোকানের কর্মচারী, বড় বোন স্থানীয় পোশাক কারখানার শ্রমিক এবং মা বিয়ের অনুষ্ঠানে বাবুর্চির সহযোগী হিসেবে কাজ করেন।

প্রতিদিন কাজের তাগিদে পরিবারের সদস্যরা বাড়ির বাইরে থাকার সুযোগ কাজে লাগায় প্রতিবেশী তাজুল ইসলামের ছেলে ইসমম (১৮)।

প্রায় পাঁচ মাস আগে কিশোরীর গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে প্রথম তাকে ধর্ষণ করে ইসমম এবং সেই দৃশ্য গোপনে মুঠোফোনে ধারণ করে রাখে।

পরবর্তীতে ওই ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইসমম একাধিকবার তাকে ধর্ষণ করে।

এখানেই শেষ নয়, একই ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করে ইসমমের দুই বন্ধু মারুফ (১৯) ও অহিদুলও (১৮) তাকে পর্যায়ক্রমে ধর্ষণ করে।

থানায় দায়েরকৃত লিখিত অভিযোগপত্রে এসব দাবি করা হয়।

সম্প্রতি মেয়েটির শারীরিক অবয়বে পরিবর্তন দেখা দিলে পরিবারের লোকজন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষার পর চিকিৎসকরা তার প্রায় পাঁচ মাসের গর্ভধারণের বিষয়টি নিশ্চিত করেন।

​ন্যায়বিচারের আকুতি জানিয়ে ভুক্তভোগীর বড় বোন বলেন, পেটের তাগিদে আমি আর মা দিনে বাইরে কাজ করি। ঘর খালি থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী যুবক আমার বোনের জীবনটা তছনছ করে দিয়েছে। গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের পর ভিডিও রেখেছিল। পরে সেই ভয় দেখিয়ে আরও দুইজন নির্যাতন করেছে। আমরা গরিব মানুষ বলে কি বিচার পাব না? জড়িতদের ফাঁসি চাই।

কিশোরীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, মেয়ের শারীরিক পরিবর্তন দেখে ডাক্তারের কাছে নিলে জানতে পারি সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ভয়ে এতদিন মুখ খোলেনি, এখন ইসমম, মারুফ ও অহিদুলের নাম বলেছে। আমরা এই নৃশংস অপরাধের বিচার চাই, সব আসামির শাস্তি চাই।

এদিকে মূল অভিযুক্ত ইসমম তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হচ্ছে। ঘটনার সত্যতা ও প্রকৃত অপরাধী শনাক্তে তিনি ডিএনএ (DNA) পরীক্ষার দাবি জানান।

অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন জানান, স্থানীয়ভাবে বিষয়টি আমরা জেনেছি। ভুক্তভোগী পরিবার থানায় লিখিত এজাহার দিয়েছে। সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category