সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Headline :
পাটগ্রাম সীমান্তে ভারতীয় কসমেটিকস ও বাইসাইকেল আটক লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া গোমস্তাপুরে সড়কের পাশে অটো রাইস মিল নির্মাণ, সড়কে বালু-নির্মাণসামগ্রী—দুর্ঘটনার শঙ্কা মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ কসমেটিক্স-বিকাশের দোকানের আড়ালে মাদক ও অনলাইন জুয়ার অভিযোগ! জুয়েলকে ঘিরে চাঞ্চল্য। তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পানি ব্যবস্থাপনা, সেচ ও বন্যা নিয়ন্ত্রণ নিয়ে পাউবো কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল থেকে অবসর গ্রহন করলেন ডা. নূরুল হক “হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা ভারতীয় ব্যবসায়ীদের” কালিয়াকৈরে অভিযান: ১১০টি কারেন্ট ও রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস নীলফামারীতে ৪ শিশুকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চেষ্টা, বৃদ্ধ গ্রেফতার। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২ সিরাজগঞ্জে নাটুয়াপাড়ায় লিও পাম্প বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী ফ্রি সার্ভিস ক্যাম্প সিরাজগঞ্জ প্রতিনিধি মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন এমএ আলীম সরকার হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন
এমএ আলীম সরকার

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ গণমুক্তি পার্টির সভাপতি এমএ আলীম সরকার।খবর আইবিএননিউজ।এক অভিনন্দন বার্তায় এম এ আলীম সরকার বলেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, দায়িত্বশীল ও সর্বজনগ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব। রাষ্ট্রপতি হিসেবে তাঁর নির্বাচন দেশের গণতন্ত্র, আইনের শাসন, জাতীয় ঐক্য ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।”
তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় রাষ্ট্রপতির পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধান, গণতান্ত্রিক মূল্যবোধ ও রাষ্ট্রের সকল নাগরিকের সমঅধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালন করবেন- এটাই জনগণের প্রত্যাশা।
এম এ আলীম সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং তাঁর নেতৃত্বে দেশে শান্তি, স্থিতিশীলতা, সুশাসন ও সর্বজনীন গণতন্ত্র আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


More News Of This Category