বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Headline :
সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত *সারাদেশে সাংবাদিক নির্যাতন-নিপীড়ন- ‘বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম’-এর হুঁশিয়ারি* *আইন-প্রশাসন ও সরকারের প্রতি অনুরোধ, অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের ডাক* Hacked by CoupDeGrace গফরগাঁওযের দাখিল মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান কালীগঞ্জে সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি কালীগঞ্জে জমকালো আয়োজনে সেন্ট মেরী’স গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন । কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

মিঠাপুকুরে মাপে কম দেওয়ায় তিন তেল পাম্পকে জরিমানা

Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

রংপুরের মিঠাপুকুরে ডিজেল, পেট্রোল ও অকটেন পরিমাপে কম দেওয়ায় তিনটি তেল পাম্পকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ২৬ ফেব্রুয়ারী মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ এর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর জেলা কার্যালয়ের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মিঠাপুকুরের গড়ের মাথায় হাসনা পাম্প ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা, মোসলেম বাজার এলাকার রওশন ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা এবং শুকরারহাট এলাকার মন্ডল ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ জানান, প্রত্যেকটি পাম্পে তেল পরিমাপে কম দেওয়ার প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়েছে। এ ছাড়া, পরবর্তী সময়ে মাপে কম দেওয়া থেকে বিরত থাকা, মূল্য তালিকা প্রদর্শন করা, নির্ধারিত মূল্যের অধিক দামে তেল না বিক্রি করা এবং ভেজাল বা নকল তেল বিক্রি না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা।


More News Of This Category