বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
Headline :
সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত *সারাদেশে সাংবাদিক নির্যাতন-নিপীড়ন- ‘বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম’-এর হুঁশিয়ারি* *আইন-প্রশাসন ও সরকারের প্রতি অনুরোধ, অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের ডাক* Hacked by CoupDeGrace গফরগাঁওযের দাখিল মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান কালীগঞ্জে সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি কালীগঞ্জে জমকালো আয়োজনে সেন্ট মেরী’স গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন । কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে OMS ডিলার নিয়োগে অনিয়ম: চাল-আটা নিয়ে চরম ভোগান্তি ও ক্ষোভ

Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ

‎ঠাকুরগাঁও সদর উপজেলায় সরকারি খোলা বাজারে পণ্য বিক্রি OMS কার্যক্রমে চরম অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। ডিলার নিয়োগ থেকে শুরু করে মাঠ পর্যায়ে পণ্য বিতরণ সবখানেই লঙ্ঘিত হচ্ছে সরকারি নিয়ম। ফলে ন্যায্যমূল্যের চাল ও আটা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী খাদ্য মন্ত্রণালয় ও খাদ্যমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
‎অনুসন্ধানে জানা যায়, ঠাকুরগাঁও সদরে সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে OMS ডিলার নিয়োগ করা হয়েছে। সরকারি আইন পরিপন্থীভাবে মাত্র একটি চালানের বিপরীতে চারজন ডিলারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
‎মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট খাদ্য পরিদর্শকের উপস্থিতি ছাড়াই ডিলাররা নিজেদের ইচ্ছেমতো মালামাল বিক্রি শুরু করেছেন। ফলে পুরো বিতরণ প্রক্রিয়ায় কোনো জবাবদিহিতা নেই।
‎OMS-এর নিয়ম অনুযায়ী পণ্য কিনতে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। তবে অনেক দরিদ্র ও প্রান্তিক মানুষ অসচেতনতার কারণে ভোটার আইডি কার্ড ছাড়া আটা-চাল নিতে এসে খালি হাতে ফিরছেন।
‎প্রচারণার অভাব এবং ডিলারদের খামখেয়ালিপনার কারণে দূর-দূরান্ত থেকে আসা ক্ষুধার্ত মানুষগুলো চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
‎সরকারি বরাদ্দ অনুযায়ী OMS কার্ডধারী বা সাধারণ মানুষের মাথাপিছু ৫ কেজি চাল ও ৫ কেজি আটা পাওয়ার কথা। কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে সম্পূর্ণ উল্টো চিত্র।
‎ডিলাররা OMS-এর সরকারি নীতিমালা তোয়াক্কা না করে গ্রাহকদের মাত্র ৩ কেজি করে চাল দিচ্ছেন। সবচেয়ে বড় অনিয়ম হচ্ছে, কোনো গ্রাহক আটা নিলে তাকে চাল দেওয়া হচ্ছে না, আর চাল নিলে আটা দেওয়া হচ্ছে না। ডিলারদের এমন মনগড়া নিয়মে OMS-এর মূল উদ্দেশ্যই ভেস্তে যেতে বসেছে।
‎এসব গুরুতর অনিয়ম ও দুর্নীতির বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
‎কর্মকর্তাদের এমন রহস্যজনক নীরবতায় সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বঞ্চিত এলাকাবাসী এই দুর্নীতির দ্রুত সমাধান এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি খাদ্য মন্ত্রণালয় ও মাননীয় খাদ্যমন্ত্রীর জরুরি সহযোগিতা দাবি করেছেন।


More News Of This Category