বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Headline :
সন্ত্রাসীদের হামলায় ২৬ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে না ফেরার দেশে আজিবর কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকটে চালকদের জনজীবন বিপর্যস্ত *সারাদেশে সাংবাদিক নির্যাতন-নিপীড়ন- ‘বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম’-এর হুঁশিয়ারি* *আইন-প্রশাসন ও সরকারের প্রতি অনুরোধ, অন্যথায় রাজপথে কঠোর আন্দোলনের ডাক* Hacked by CoupDeGrace গফরগাঁওযের দাখিল মাদ্রাসা শিক্ষক মনজুরুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান কালীগঞ্জে সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি কালীগঞ্জে জমকালো আয়োজনে সেন্ট মেরী’স গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন । কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ফ্রি চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

বিদ্যমান স্থানের পরিবর্তে অন্যত্র ইউপি কমপ্লেক্স নির্মাণের অভিযোগ

Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার আরমান খান অপু 

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বিদ্যমান স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে বাঙ্গালীনগর মৌজায় নির্মাণের উদ্যোগ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও জমিদাতাদের অভিযোগ, সরকারি নীতিমালা ও পূর্ববর্তী প্রশাসনিক সুপারিশ উপেক্ষা করে নতুন স্থানে ভবন নির্মাণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। অথচ ১৯৬৪ সালে দান করা জমিতে দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। পরবর্তীতে সংলগ্ন আরও জমি দান করা হয় এবং ২০০৭ সালে উপজেলা প্রশাসন ও ২০০৮ সালে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যমান স্থানকেই কমপ্লেক্স নির্মাণের জন্য উপযুক্ত বলে সুপারিশ করা হয়েছিল।
অভিযোগকারীদের দাবি, ব্যক্তিগত স্বার্থে বর্তমান চেয়ারম্যান মো. বশির উদ্দিন রিপন নিজের বাড়ির কাছাকাছি এলাকায় ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এ নিয়ে জেলা প্রশাসন ও এলজিইডিসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করা হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করা হলে গত ২৭ জুলাই আদালত রুল জারি করে—বিদ্যমান স্থান ছাড়া অন্যত্র ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
তবে চেয়ারম্যান বশির উদ্দিন রিপন অভিযোগ অস্বীকার করে বলেন, আইন অনুযায়ী ইউনিয়নের যেকোনো স্থানে চেয়ারম্যান কার্যক্রম পরিচালনা করতে পারেন। স্থানীয় বাসিন্দা ও জমিদাতারা বিদ্যমান স্থানেই নতুন কমপ্লেক্স নির্মাণের দাবি জানিয়েছেন।


More News Of This Category