বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক সিআর পরোয়ানাভু্ক্ত ০১ জন আসামী গ্রেফতার। শিরোনাম:* লিজা আক্তারের গায়ে হলুদ অনুষ্ঠিত গজীপুর জেলার কালীগঞ্জে মাদকবিরোধী মিনি বার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত সাঘাটা উন্নয়ন সংস্থার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা ও এতিমখানায় ফ্যান উপহার গাইবান্ধায় জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন নিয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত রংপুরে ১৭ তরুণীর হাতে বিনামূল্যে ল্যাপটপ হস্তান্তর: চট্টগ্রামের মিরসরাইতে ১২ নং খৈইয়াছড়া ইউনিয়ন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ দেবিদ্বার উপজেলার ৭ নং এলাহাবাদ ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মামুনুর রশিদ খান

মানবিক হতে পারলাম কই

 দুলাল সরকারঃ
Update : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

দুলাল সরকারঃ

যেখানে মানুষের জীবন’ই মূল্যহীন,সেখানে কুকুরের প্রাণ বাঁচানো চেষ্টা,,,জীবন ও মৃত্যুদানের এক মাত্র মালিক মহান আল্লাহ।আমরা চাইলেই কাউকে রক্ষা করতে পারবো না,,,তবে চেষ্টা করে অবুঝ মনকে শান্তি দিতে পাড়ি,সেদিন একাধিক দূর্ঘটনা মুখোমুখী হই।

প্রথমত বালুয়াকান্দী গ্রামের হিন্দুপাড়া নিবাসী নর সুন্দর(যিনি দীর্ঘ ২২/২৩ বছর যাবৎ আমাদের ও ব্যক্তিগত ভাবে আমার চুল কেঁটে দিত)শ্রী রঞ্জিত বর্মন,বালুয়াকান্দী বটতলাস্থ দোকান থেকে কাজ শেষ করে বাড়ী ফিরছিল,পথিমধ্যে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই সে মারা যায়,দীর্ঘদিন এর চেনা জানা আর তাঁর আন্তরিক ব্যবহারে সম্পর্কটা ছিল বন্ধুত্বপূর্ণ।

স্বাভাবিক কারণেই লাশ বিনা ময়নাতদন্তে তাঁর ধর্মীয় রীতিমতো দাহ করার ব্যবস্থা করা নিয়ে সাড়াদিন’ই ছিলাম ব্যস্ত,,প্রচন্ড ক্লান্ত দেহ,বিমর্ষ মন।এই যখন অবস্থা তখন খাজা হোটেল সংলগ্ন মহাসড়ক পারাপারের সময় দেখলাম কুকুরটি ধাপরাচ্ছে,মনে হলো মুখে পানি দিতে পারলে প্রানীটি যদি বেঁচে যায়,একজন অকৃত্রিম বন্ধু হারানোর যন্ত্রনার গুমরে উঠা মন।

আরও পড়ুনঃ পর্ব-৬. সূরা ইয়াসীনে বর্ণিত নীতি, নৈতিকতা ও মূল্যবোধের বিশ্লেষণ

অবচেতন ভাবেই সড়কের মাঝ খান থেকে দু’হাত দিয়ে কুকুরের চার পা ধরে পাশে নিয়ে এলাম,জমে থাকা বৃষ্টির পানি মুখে দিলাম,কিছুটা মুখে,জিহ্বায় পড়লো কিছুটা বাহিরে গড়ালো,বেশ কয়েক বার এভাবে পানি দেওয়ার পরে মনে হলো,কুকুরটা পানি পান করে শেষ নিঃশ্বাস নিল,,,,আজ হঠাৎ একজন ম্যাসেঞ্জারে ছবিগুলো পাঠালো।

মনটা খারাপ হয়ে গেল সেদিন আরো দূর্ঘটনার মুখোমুখী হয়েছিলাম,রঞ্জিতের এতিম সন্তানদের জন্য মন কাঁদলেও এখন পর্যন্ত সে ভাবে সহায়তার হাত বাড়াতে পাড়ি নাই,,,,তবে আজ কিছুটা শান্তনা পেলাম দীর্ঘ দু’মাস ঘুরে ওর এতিম সন্তানদের সামান্য কিছু আর্থিক ক্ষতিপূরণ আদায় করে দিতে পেরে।

মানবিক মানুষ হওয়ার আজন্ম চেষ্টা,,, জানি না কতটুকু মানবিক হওয়ার পথ হেঁটেছি।


More News Of This Category