শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
Headline :
স্বাস্থ্যসেবায় সহযোগিতায় SUS ও সাঘাটা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ঝালকাঠির জনপ্রিয় গীতিকার কবি ডাঃ জহিরুল ইসলাম বাদল এর লেখা কালজয়ী উপন্যাস “মেঘনার মাঝি” চলছে সারা দেশে, *বিজয়নগরে নতুন সাজে ফিরলো “ফুচকা’র আড্ডা এন্ড চাইনিজ রেস্টুরেন্ট স্বাস্থ্যসেবায় সহযোগিতায় SUS ও সাঘাটা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর স্টাফ রিপোর্টারঃ গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের সাধারণ সম্পাদক সানাউল হাওলাদার সড়ক দুর্ঘটনায় আহত, দীর্ঘ চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন গৌরনদী প্রতিনিধি। গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের সাধারণ সম্পাদক সানাউল হাওলাদার সড়ক দুর্ঘটনায় আহত, দীর্ঘ চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন গৌরনদী প্রতিনিধি। গ্রুপিং নয়, ঐক্য গড়ে তুলুন, ব্যক্তিস্বার্থ নয়—সাংবাদিকদের স্বার্থকে প্রাধান্য দিন: নুরুল হোসাইন বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম টেকনাফ কক্সবাজার সমাজ কল্যাণ কিডস ফুটবল কাপ ২০২৬ এর ফাইনালে *মুখোমুখি হচ্ছে জমাদারপাড়া একাদশ ও গাবরোমিয়াপাড়া একাদশ* এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি হাসনাবাদে বিএনপির বিক্ষোভ মিছিল: মাদকের বিরুদ্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি* *মনোহরগঞ্জ প্রতিনিধি, কুমিল্লা*আজ ১৪ ই আগষ্ট মাদকমুক্ত সমাজ গঠনে সুস্থ সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪

মাদকমুক্ত সমাজ গঠনে সুস্থ সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪

Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনে সুস্থ সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী।

লালমনিরহাট জেলা পতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

​, ১৪ আগস্ট, ২০২৬

“মাদকমুক্ত সমাজ গড়তে সুস্থ সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। মাদক কেবল একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, একটি হাসিখুশি পরিবার ও সম্ভাবনাময় ভবিষ্যৎকেও চিরতরে অন্ধকারের দিকে ঠেলে দেয়,” বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি।

​শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে লালমনিরহাটের বড়বাড়ীতে ‘জল তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠী’র নবাগত শিক্ষার্থীদের বরণ ও নিয়মিত অনুশীলন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির স্লোগান ছিল—“সুরের তরঙ্গে জাগুক হৃদয়, ঘুচুক তিমির-রাতি, নতুনের ছন্দে প্রদীপ্ত হোক আগামীর আলোকময় বাতি।

​প্রধান অতিথির বক্তব্যে ত্রাণমন্ত্রী বলেন, “একটি সুন্দর, সমৃদ্ধ ও মাদকমুক্ত লালমনিরহাট গড়ে তুলতে পাড়া-মহল্লায় খেলাধুলা, নাটক, গান এবং সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। যুবসমাজ মননশীল ও সৃজনশীল কাজে ব্যস্ত থাকলে কখনোই বিপথগামী বা মাদকের দিকে ঝুঁকবে না।”

​শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী আরও বলেন, “আজকের নবাগত শিক্ষার্থীরাই আগামী দিনের সুনাগরিক। জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করতে হবে এবং হৃদয়ে ধারণ করতে হবে দেশপ্রেম ও মানবিকতা। কেবল ভালো শিল্পী নয়, মাদক থেকে দূরে থেকে মেধা ও মননশীলতা কাজে লাগিয়ে নিজেদের পূর্ণাঙ্গ ও উদার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”

​জল তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি সুশান্ত কুমার পাল বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মননীতা দাস, অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী। বক্তারা জল তরঙ্গ সাংস্কৃতিক গোষ্ঠীর এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজ গঠনে সংস্কৃতির গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।

​অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত ‘জল তরঙ্গ’ কেবল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান নয়, এটি একটি অসাম্প্রদায়িক, মানবিক ও সৃজনশীল প্রজন্ম গড়ে তোলার প্ল্যাটফর্ম।

​স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সাংস্কৃতিক কর্মীদের পদচারণায় মুখরিত এই অনুষ্ঠানটি সুর ও ছন্দের মূর্ছনায় এবং একটি সুন্দর, মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে সমাপ্ত হয়।

 


More News Of This Category