শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

মাদকবিরোধী অভিযানে অসামান্য সাফল্যের স্বীকৃতি পেল লালমনিরহাট জেলা পুলিশ।

Update : বুধবার, ১৩ মে, ২০২৬

মোঃ নাজিউর রহমান রিজভী, নিউজ অ্যাডমিন, বাংলার সংবাদ।

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ২০২৫ সালের মাদকদ্রব্য উদ্ধার কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে ‘গ’ গ্রুপে সমগ্র বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে লালমনিরহাট জেলা পুলিশ।

অদ্য ১২/০৫/২০২৬ খ্রিঃ তারিখ বেলা ১২:৩০ ঘটিকায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে এই অর্জনের সম্মাননা প্রদান করা হয়।

মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির মহোদয় এই বিশেষ কৃতিত্বের জন্য লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয়ের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

এই অভাবনীয় সাফল্যে পুলিশ সুপার মহোদয়ের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে লালমনিরহাট জেলা পুলিশের সকল স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। আপনার এই অসামান্য প্রাপ্তি আমাদের পেশাদারিত্বের পথে এক অনন্য পাথেয়। এই সাফল্যকে পাথেয় করে লালমনিরহাটকে দ্রুত মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে লালমনিরহাট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ।


More News Of This Category