শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
Headline :
পদ্ম ফুলের সৌন্দর্যের নীলাভূমি নাগেশ^রীর ডাকনিরপাট পদ্মবিল প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল পানছড়িতে দুর্গাপূজার নিরাপত্তায় বিজিবির ড্রোন নজরদারি ও সার্বক্ষণিক টহল মহপরিচালক বরাবর পলাশবাড়ী পল্লী উন্নয়ন কর্মকর্তার দূর্ণীতির অভিযোগকারীকে মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানোর অভিযোগ বিয়ের আগের দিনই বরের মৃত্যু: গাইবান্ধায় আনন্দ ঘেরা দুই পরিবারে হঠাৎ শোকের ছায়া কালভার্ট আছে, সড়ক নেই: নীলফামারীতে দুই ইউনিয়নের হাজারো মানুষের চরম ভোগান্তি রাণীশংকৈলে অজ্ঞাত মরদেহ উদ্ধার। বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন কালিয়াকৈরে দেশি বিদেশি বিভিন্ন ফলের দাম অস্বাভাবিক বেড়ে চরম ভোগান্তিতে নিম্নবিত্ত পরিবার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়।

মাদকবিরোধী অবস্থানে গাছা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন

Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মাদকবিরোধী অবস্থানে গাছা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন
‎
‎এ আর আল মামুন ঃ স্টাফ রিপোর্টার
‎
‎গাজীপুর মহানগরের গাছা মেট্রো থানার বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব কামাল উদ্দিন ভাই নিজ এলাকায় মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। তিনি মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা জানিয়ে সরকার ঘোষিত মাদক নির্মূল অভিযানের প্রতি পূর্ণ সমর্থন ও সর্বাত্মক সহযোগিতা প্রকাশ করেছেন।
‎আইনের প্রয়োগ ও সামাজিক সচেতনতা—উভয় ক্ষেত্রেই তিনি সমানভাবে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। তার বক্তব্য অনুযায়ী, সমাজকে মাদকমুক্ত রাখতে কোনো ধরনের আপস করা উচিত নয়। এমনকি নিজের আত্মীয়-স্বজনের ক্ষেত্রেও মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়ার পক্ষে তিনি নন।
‎কামাল উদ্দিন বলেন, একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, সমাজ ও প্রশাসন—সবার সম্মিলিত ভূমিকা প্রয়োজন। মাদকের ভয়াবহতা সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
‎তার এই অবস্থানকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার উদ্যোগ আরও কার্যকর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
‎তিনি বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


More News Of This Category